২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি আন্দোলন: হেমায়েতপুরে সংঘর্ষ, সাভার ও আশুলিয়ায় বন্ধ ২২ কারখানা

উদ্ভূত পরিস্থিতির কারণে ৯টি কারখানায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 10:25 AM

Updated : 25 Nov 2026, 10:25 AM

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকরা হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করলে সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ও উদ্ভূত পরিস্থিতির কারণে ৯টি কারখানায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পরই বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গার সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া।

বিস্তারিত আসছে…