২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬, গুলিবিদ্ধ ১

পুলিশ হত্যা ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 10:06 AM

Updated : 25 Nov 2026, 10:06 AM

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা মামলায় অন্তত ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে দৌড়ে পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হয়েছেন একজন।

মঙ্গলবার রাতভর পুলিশ ও এসআরবির অভিযানে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বুধবার সকাল সোয়া ৯টায় জানিয়েছেন অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া, এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুʼজনকে গ্রেপ্তার করেছে বলে জানান হাসিনুজ্জামান।

বিস্তারিত আসছে…