০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে পুলিশের অভিযানে ৩১ আসামি গ্রেপ্তার, আটক ৯ ‘কিশোর গ্যাং’ সদস্য

যাচাই-বাছাই শেষে আটক কিশোরদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 03:46 PM

Updated : 09 Nov 2026, 03:46 PM

চাঁদপুরে পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে জিআর মামলার আসামি ও সাজাপ্রাপ্ত তিন জনসহ মোট ৩১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

একই অভিযানে কিশোর গ্যাংয়ের নয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ইয়াবা।

সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত আসছে …