২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিপাক্ষিক বিনিময় ও কারিগরি অংশীদারিত্বে সম্মত বাংলাদেশ ও মাল্টা রোয়িং ফেডারেশন

মাল্টার ৪৫০ বছরের রোয়িং ঐতিহ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ ফেডারেশনকে প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা প্রদানে সম্মত হয়েছে মাল্টা রোয়িং ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 08:02 AM

Updated : 25 Nov 2026, 08:02 AM

বাংলাদেশ রোয়িং ফেডারেশনের (বিআরএফ) সভাপতি শোয়েব চৌধুরী এবং মাল্টা রোয়িং ফেডারেশনের সভাপতি জোসেফ গ্রিমার মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর আন্তর্জাতিক বিনিময় কর্মসূচি এবং কারিগরি সহযোগিতার একটি কাঠামো প্রতিষ্ঠায় সম্মত হয়েছে দুই ফেডারেশন।

দ্বিপাক্ষিক বৈঠকে নিজ নিজ সংস্থার চলমান উদ্যোগগুলো পর্যালোচনা করেন দুই ফেডারেশনের প্রধান এবং উভয় দেশে প্রতিযোগিতামূলক রোয়িংয়ের উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেন।

মাল্টার ৪৫০ বছরের রোয়িং ঐতিহ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ ফেডারেশনকে প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা প্রদানে সম্মত হয়েছে মাল্টা রোয়িং ফেডারেশন। আলোচনায় উভয় পক্ষ সম্মত হয় যে, অদূর ভবিষ্যতে মাল্টার একটি রোয়িং দল বাংলাদেশ সফর করবে এবং পরে বাংলাদেশের একটি দল মাল্টা সফর করবে। বাংলাদেশের রোয়িং অবকাঠামো, প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রতিযোগিতামূলক মানের আধুনিকীকরণে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছে মাল্টার ফেডারেশন।

সভায় আরও উপস্থিত ছিলেন ‘দা এশিয়ান এজ’-এর প্রধান সম্পাদক ড. কে জেসমিন চৌধুরী এবং মাল্টার বিশিষ্ট চিকিৎসক ড. মেরিলিন ক্যাশা। পরে মাল্টা রোয়িং ফেডারেশনের সভাপতি একটি নৈশভোজের আয়োজন করেন।