২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের বিজয়ী হিসেবে সেনেগালের স্বীকৃতি পুনর্বহাল করা হয়েছে।

কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল
আফ্রিকা নেশন্স কাপের শিরোপা জয়ের পর সেনেগাল দলের উল্লাস। ছবি: রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 09:33 PM

Updated : 24 Nov 2026, 09:33 PM

আপিল করে জয়ী হয়েছে সেনেগাল। ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’ বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের বিজয়ী হিসেবে সেনেগালের স্বীকৃতি পুনর্বহাল করা হয়েছে।

গত জানুয়ারির ফাইনালে স্বাগতিক মরক্কোর বিপক্ষে সেনেগাল ১-০ গোলে জিতেছিল। তবে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনায়, পরবর্তীতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) আপিল কমিটি সেনেগালের সেই শিরোপা কেড়ে নেয় এবং মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। আদালতের রায়ে ওই সিদ্ধান্ত বাতিল হয়ে গেল।

(বিস্তারিত আসছে)