পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের
প্রস্তাব দেওয়ার জন্য মালিকপক্ষ চার কার্যদিবস সময় পেয়েছে।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ।
সোমবার এ খাতের নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ কথা জানানো হয়েছে।
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, “এক নম্বর গ্রেডে আমরা ৪৮ হাজার টাকা এবং দুই নম্বর গ্রেডের জন্য আমরা ৪৩ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য আমরা ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডের জন্য আমরা মজুরি চেয়েছি ৩২ হাজার টাকা।
“এবং শিক্ষানবিশকাল, একবারে যে নতুন ওয়ার্কার যারা আসবে, আমরা তাদের জন্য ৩০ হাজার টাকা মজুরির দাবি করেছি।”
বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, এদিন মালিক পক্ষ, শ্রমিক পক্ষ—উভয়রেই প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিক পক্ষ সাত কার্য দিবস সময় চেয়েছে।
“চার কার্য দিবস সময় দিয়েছি। ব্যর্থ হলে আমরা তাদের প্রস্তাবের অপেক্ষা করব না।”
বিস্তারিত আসছে…
