১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সহজ রেসিপিতে কড়াই মাটন

গরম গরম নান রুটি, পরোটা কিংবা সুগন্ধি পোলাওয়ের সঙ্গে জমে যাবে বেশ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 12:45 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

লোহার কড়াইতে কষিয়ে রান্না করা হত, তাই মোগল ঘরানার এই পদের নাম হয়েছে মাটন কড়াই।

আর সহজে এই ব্যঞ্জন তৈরিতে অনুসরণ করা যেতে পারে, রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

  • খাসির মাংস ১ কেজি
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • আদা-বাটা ১ টেবিল-চামচ
  • রসুন-বাটা ১ টেবিল-চামচ
  • ধনে গুঁড়া ১ চা-চামচ
  • জিরা-গুঁড়া ১ চা-চামচ
  • টক দই ২ টেবিল-চামচ
  • যয়ত্রী গুঁড়া চা-চামচের ৪ ভাগের ১ ভাগ
  • গরম মসলা গুঁড়া ১ চা-চামচ
  • পেঁয়াজ টুকরা বা চৌক করে কাটা, আধা কাপ
  • ক্যাপসিকাম চারকোণা করে কাটা, আধা কাপ
  • টমেটো টুকরা ২টি
  • কাঁচামরিচ-কুচি ৩টি
  • আদা-কুচি ১ টেবিল-চামচ
  • ধানপাতা কুচি ১ টেবিল-চামচ
  • তেল আধা কাপ
  • ঘি ৩ টেবিল-চামচ
  • লবণ স্বাদ মতো
  • চিনি সামান্য

পদ্ধতি

খাসির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।

চুলায় হাঁড়ি বসিয়ে তেল ও ঘি দিন। গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন।

এবার মাংস দিয়ে কষিয়ে নিন।

পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা ও কাঁচামরিচ কুচি বাদে একে একে সব উপকরণ দিয়ে রান্না করুন।

সিদ্ধ হয়ে এলে পেয়াঁজ, টমেটো, ক্যাপসিকাম, দিয়ে তিন মিনিট রান্না করুন।

তারপর একটি পরিবেশন পাত্রে আদা, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার মাটন কড়াই।

আরও রেসিপি

জিভে জল আনা খাসির মাংসের ঝোল

খেতে দারুণ মজা রুই মাছের কালিয়া

দেশি আলু দিয়ে খাসির কলিজা ভুনা রেসিপি