১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খেতে দারুণ মজা রুই মাছের কালিয়া

ভাত বা পোলাওয়ের সাথে জমবে বেশ মুখরোচক মাছের ব্যঞ্জনে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 05:17 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

মসলা কষিয়ে মাছের কালিয়া রান্নার মতো মজাদার খাবারের জুড়ি মেলা ভার।

আর এই রান্নার জন্য অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

পদ্ধতি

প্রথমে মাছে হলুদ লবণ মেখে রেখে দিন ১০ মিনিট।

চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিন। গরম হলে মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে নিন।

এবার অন্য একটি প্যানে তেল দিন। গরম হলে দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনা মরিচ ফোড়ন দিন।

এখন ভেজে রাখা মাছ বাদে একে একে সব উপকরণ দিয়ে কষিয়ে এক কাপ পানি দিন।

তারপর ভেজে রাখা মাছ দিয়ে রান্না করুন।

ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিন মজাদার রুই মাছের কালিয়া।

ভাত ও পোলাও এর সাথে পরিবেশন করুন।

আরও রেসিপি

যেভাবে তৈরি করলে টাকি মাছের ভর্তা দারুণ লাগে

কলার মোচা দিয়ে পুঁটি মাছের শুঁটকির ব্যঞ্জন

ওভেনে ফিশ ফ্রাই