ছবিতে মেসি জাদু, আর্জেন্টিনার উল্লাস ও অস্ট্রিয়ার হতাশা
শুরুতে পেনাল্টি মিস করার হতাশা ভুলে, অসাধারণ এক গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। এই মহাতারকা পরে জালের দেখা পেলেন আরও একবার। ফের উল্লাসে ফেটে পড়ার উপলক্ষ পেল গ্যালারি ভরা দর্শকরা। আর্জেন্টিনা সমর্থকদের চলছিল যখন উদযাপন, তখন হতাশায় নিমজ্জিত অস্ট্রিয়ার সমর্থকরা। ডালাসে সোমবার ২-০ গোলের জয়ে নকআউট পর্বে উঠল আর্জেন্টিনা। ছবি: রয়টার্স