যেভাবে লালন-পালন করলে শিশুর উপকার হয়
সন্তানের সঠিক বিকাশে কোমল আচরণ করা উচিত। তাই বলে সব কিছুতে ‘হ্যাঁ’ বলাও ঠিক না।
‘জেন্টল প্যারেন্টিং’ বা সন্তান পালনে কোমল আচরণ করা হল- একটি সহানুভূতিশীল পদ্ধতি যা শিশুর মানসিক, শারীরিক চাহিদা বোঝার ওপর গুরুত্ব দিতে হয়।
টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে পুনের ভিমান নগরের অ্যাপোলো ক্লিনিকের মনোচিকিৎসক ডা. রাহুল বাগাল বলেন, “প্রকৃত পক্ষে কোমল অভিভাবকত্ব পিতামাতা এবং শিশুদের মধ্যে সহানুভূতি, সম্মান এবং ইতিবাচক যোগাযোগের ওপর জোর দেয়। এই অভিভাবকত্ব দর্শনের লক্ষ্য হল শিশুদের একটি সহায়ক, অহিংস, এবং বোঝাপড়ার পরিবেশে বেড়ে ওঠা এবং নিয়ন্ত্রণ ও শাস্তির চেয়ে সংযোগ ও সম্পর্ক-নির্মাণে অগ্রাধিকার দেওয়া।”
কোমল অভিভাবকত্বের মূল নীতিগুলির মধ্যে রয়েছে
সন্তানের প্রতি শ্রদ্ধা: কোমল অভিভাবকত্ব শিশুদের নিজস্ব চিন্তাভাবনা, অনুভূতি এবং অনন্য ব্যক্তিত্ব হিসাবে স্বীকৃতি দেয়।
এটি তাদের স্বকীয়তাকে মূল্য দেয় এবং বয়স ও বোঝার জন্য উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলোতে নিযুক্ত করার চেষ্টা করে।
ইতিবাচক শৃঙ্খলা: চিৎকার, বকাঝকা বা শাস্তির মতো ব্যবস্থা গ্রহণ করার পরিবর্তে কোমল অভিভাবকত্ব ইতিবাচক শৃংখলা কৌশলগুলোতে মনোযোগ দেয়। এর মধ্যে সুস্পষ্ট সীমানা নির্ধারণ, পুনরায় নির্দেশ করা এবং যৌক্তিক পরিণতি সম্পর্কে ধারণা দেওয়া, লজ্জা বা ভয় সৃষ্টির পরিবর্তে ভালো কাজ করে।
আবেগের নিয়ন্ত্রণ ও সংযোগ: শিশুর আবেগকে স্বীকার করা এবং যাচাই করা কোমল অভিভাবকত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সুস্থ মানসিক অভিব্যক্তি উত্সাহিত করা এবং স্বাস্থ্যকর অনুভূতি পরিচালনার জন্য মোকাবেলা করার পদ্ধতি শেখানো শিশুদের আবেগ ইতিবাচকভাবে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
শক্তিশালী মানসিক বন্ধন তৈরি করা পিতামাতা এবং সন্তানের মধ্যে আস্থা এবং খোলামেলা যোগাযোগকে উৎসাহিত করে।
সহানুভূতি এবং বোঝাপড়া: কোমল অভিভাবকত্ব অনুশীলন করেন এমন পিতামাতাদের সন্তানের দৃষ্টিভঙ্গির সাথে সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করতে হবে। আচরণ এবং প্রয়োজনের পেছনে অন্তর্নিহিত কারণগুলো বোঝার মাধ্যমে, পিতামাতারা আরও কার্যকরভাবে এবং সহানুভূতিশীল-ভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন।
ধারাবাহিকতা এবং সীমারেখা: সামঞ্জস্যপূর্ণ নিয়ম নীতি এবং সীমারেখা স্থাপন করা শিশুদের নিরাপত্তা এবং সতর্কতার অনুভূতি প্রদান করে। পরবর্তী সময়ে এই সীমা রেখাগুলো শিশুর ব্যক্তিত্ব এবং বিকাশের পর্যায়ে বিবেচনা করে সহানুভূতি এবং নমনীয়তার সাথে নির্ধারণ করা হয়।
শিক্ষাগত এবং সহযোগিতামূলক অভিভাবকত্ব: কোমল অভিভাবকত্ব পিতামাতাকে শিশুর বিকাশ, কার্যকর যোগাযোগ এবং বয়স-উপযুক্ত প্রত্যাশা সম্পর্কে ক্রমাগত শিক্ষা দেওয়ার পাশাপাশি সহযোগিতামূলক সমস্যা-সমাধানের জন্য উৎসাহিত করে। আর অভিভাবকদের শিশুর নানান দ্বন্দ্ব বা সমস্যার সমাধান খুঁজতে শিশুদের অন্তর্ভুক্ত করতে করে।
ইতিবাচক ব্যবহারের মডেল তৈরি: শিশুর মাঝে সহানুভূতি, সম্মানজনক পরিস্থিতি, আত্ম নিয়ন্ত্রণ কাজ করছে কিনা সেটা বোঝার জন্য ইতিবাচক ব্যবহার করা যেতে পারে।
‘জেন্টল প্যারেন্টিং’ মানে এই নয় যে, শিশুর বিশৃংখলাকে প্রশ্রয় দেওয়া, বরং শিশুর দীর্ঘমেয়াদী মানসিক সুস্থতার কথা বিবেচনা করা এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষা, শাষণ ও নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করা।
যদিও, এই পদ্ধতি সকলের ক্ষেত্রে কার্যকর নয়, এতে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। অনেক অভিভাবক এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে সন্তানের সাথে গভীর ও বিশ্বস্ত সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন এবং এটা সুখী ও মানসিকভাবে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে সহায়তা করে।
তাই বলা যায়, কোমল অভিভাবকত্ব এমনভাবে শিশুদের বড় করতে চায় যেখানে শিশুরা কেবল ভালো আচরণ করে না বরং মানসিকভাবে বুদ্ধিমান, সহানুভূতিশীল এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
আরও পড়ুন
