২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালন-পালনের পদ্ধতির কারণে সন্তানের ওপর প্রভাব

সন্তান বড় হয়ে কেমন মানুষ হবে, সেটা অনেকটাই নির্ভর করে বাবা-মায়ের শাসন বারণের পদ্ধতির ওপর।

লালন-পালনের পদ্ধতির কারণে সন্তানের ওপর প্রভাব

ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 01:56 PM

Updated : 10 Jul 2023, 01:56 PM

প্রাক-শিশুকালে বাবা মায়ের করা শাসন, আদর বা দিকনির্দেশনার প্রভাব ফেলে শিশুর মেজাজ, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, সাংস্কৃতিক-সহ অন্যান্য বিষয়ের ওপর।

‘প্যারেন্টিং’ বা অভিভাবকত্ব নানানভাবেই করা যায়। তবে কোনটা সঠিক পদ্ধতি তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে।

নানান বিষয়ের ওপর অভিভাবকত্ব নির্ভর করে। তবে উপযুক্ত ‘প্যারেন্টিং’ নির্বাচনের জন্য শিশুর সুনির্দিষ্ট বিশেষ চাহিদা ও বৈশিষ্ট্য বিবেচনা করা প্রয়োজন।

অনুমতিমূলক প্যারেন্টিং

যেসব অভিভাবক স্বভাবত নম্র ও সামান্য প্রত্যাশাবাদী এবং উপেক্ষামূলক নীতি অনুসরণ করেন- তারা এই ধরনের প্যারেন্টিং করে থাকেন। এতে শিশুর ওপর কিছুটা উপেক্ষামূলক আচরণ হয়ে থাকে।

ভারতের ‘বাচপান প্লে স্কুল’য়ের প্রতিষ্ঠাতা ও ‘প্যারেন্টিং’ বিশেষজ্ঞ অজয় গুপ্তা বলেন, “এই ধরনের প্যারেন্টিং’য়ে শিশুরা আত্মনিয়ন্ত্রণের সমস্যায় ভোগে এবং নিয়ম ও সীমাবদ্ধতা মেনে চলতে জটিলতার শিকার হয়।”

টাইমসঅফইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “যেসব শিশু এমন প্যারেন্টিং’য়ে বড় হয় তারা ভবিষ্যতে অন্যের ইচ্ছার প্রাধান্য না দিয়েই নিজের ইচ্ছা পূরণ করে থাকে। এই ধরনের শিশুদের ক্ষেত্রে ‘এ ওয়ান সাইজ ফিটস অল’ পদ্ধতি কার্যকর নাও হতে পারে।”

স্বৈরাচারীমূলক অভিভাবকত্ব

এই ধরনের লালন-পালনের পদ্ধতিতে অভিভাবকরা অনেক বেশি কড়া, চাহিদা সম্পন্ন ও নিয়ন্ত্রণকারীর ভূমিকা পালন করেন। তারা প্রশ্নাতীত আনুগত্য আশা করেন এবং শৃঙ্খলা রক্ষায় শিশুকে শাস্তিও দিয়ে থাকেন।

এমন ‘প্যারেন্টিং’য়ে শিশুদের ওপর পড়া প্রভাব সম্পর্কে গুপ্তা বলেন, “শিশুরা নিজেদের জন্য চিন্তা করতে বা পছন্দ বাছাই করতে জটিলতার শিকার হন। ক্রমাগত সমালোচনা ও শাস্তি আত্মমূল্য এবং আত্মবিশ্বাস কমিয়ে দেয়। অনেক শিশু আবার বিদ্রোহী আচরণ করা শুরু করে।” 

নির্ভরযোগ্য পদ্ধতি

এই ধরনের অভিভাবকরা স্পষ্ট নিয়ম ও তাদের প্রত্যাশার কথা জানানে আর শিশুকে আদর ভালোবাসা ও উষ্ণতায় রাখে। সবসময় যোগাযোগ বজায় রাখে।

গুপ্তা বলেন, “এই ধরনের পদ্ধতিতে পালিত হওয়া শিশুরা আত্মসম্মান বোঝের সুস্থ অনূভূতি নিয়ে বেড়ে ওঠে। এছাড়াও তাদের আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অনেক ভালো হয় এবং সামাজিক দক্ষতা বাড়ে। ফলে সুসম্পর্ক বজায় থাকে ও দায়িত্ব পালনে যোগ্য হয়ে ওঠে।”

তাচ্ছিল্যপূর্ণ পদ্ধতি

এই ধরনের অভিভাবকরা আবেগগত-ভাবে বিচ্ছিন্ন, প্রতিক্রিয়াহীন ও সন্তানদের চাহিদার প্রতি অবহেলাপ্রবণ হয়ে থাকেন। তারা কম নির্দেশিকা, তত্ত্বাবধান ও সহায়তা প্রদান করেন

শিশুর বিকাশে এই ধরনের পদ্ধতির প্রভাব সম্পর্কে গুপ্তা বলেন, “মনে রাখা প্রয়োজন অভিভাবকত্ব কঠিন নয়, অনেকেই বিভিন্ন ধরনের সংমিশ্রণে সন্তানকে বড় করে তোলেন। সাংস্কৃতিক বিষয়, ধারাবাহিকতা, ইতিবাচক শৃঙ্খলা, উষ্ণতা ও শিশুর চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে প্যারেন্টিং’য়ের পাশাপাশি প্রাক শৈশবকালীন শিক্ষার জন্যও গুরুত্বপূর্ণ।”

কার্যকার অভিভাবকত্বের মধ্যে রয়েছে নমনীয় হওয়া ও সন্তানের নির্দিষ্ট চাহিদার সাথে নিজের দৃষ্টিভঙ্গি মানিয়ে নেওয়া। নির্দেশনা ও শিশুদের স্বাধীনতা বিকাশে অনুমতি দেওয়ার মধ্যে একটা ভারসাম্য খুঁজে বের করতে হয়।

যেন শিশুরা নিজেদের সেরা সংস্করণ খুঁজে বের করতে পারে।

আরও পড়ুন

পুরনো খবর:

শিশুর মানসিক বিকাশের জন্য জড়িয়ে ধরুন
যেসব খাবার শিশুর ওপর বাজে প্রভাব ফেলে
শিশুকে শৃঙ্খলা শেখানোর উপায়