যে কারণে গাছ ছাঁটতে হয়
সময় বুঝে ও নিয়ম মতো ডাল-পাতা না ছাঁটলে গাছ মরেও যেতে পারে।
সুন্দর এবং সুস্থ গাছের জন্য সময়মতো ছাঁটাই করা জরুরি। সঠিক সময়ে এবং সঠিকভাবে ছাঁটাই না করলে গাছের বৃদ্ধি এবং ফুল-ফল দুটোই কমতে পারে।
যুক্তরাষ্ট্রের গাছপালা বিশেষজ্ঞ প্যারিস লালিকাটা মনে করান, “ছাঁটাই হল গাছকে স্বাস্থ্যবান রাখার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। গাছের ধরন অনুযায়ী সঠিক সময়ে ছাঁটাই করলে গাছ সুস্থভাবে নতুন বৃদ্ধি দেখায়।”
কখন ছাঁটাই করবেন?
ছাঁটাইয়ের সঠিক সময় নির্ভর করে গাছের প্রজাতির ওপর।
বসন্তে ফুল ফোঁটা গাছ: যে গাছের ফুল বসন্তের ফোটে এই ধরনের গাছের ফুলের কুঁড়ি পূর্ববর্তী শরৎকালে তৈরি হয়। তাই এগুলো ছাঁটাই করার সঠিক সময় হল ফুল ফোটার পর। শরৎ বা শীতকালে ছাঁটাই করলে পরের বসন্তে ফুলের সংখ্যা কমে যাবে।
গ্রীষ্মে ফুল ফোঁটা গাছ: এই ধরনের গাছ নতুন কাণ্ডে ফুল ফোটায়। তাই এগুলো ছাঁটাই করা উচিত শীতকালে বা শরৎকালে।
শীতকালীন ছাঁটাই প্রয়োজন: কিছু গাছ শীতকালে ছাঁটাই করা উচিত। ছাঁটাইয়ের সময় শাখা ও কাণ্ডের স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি।
ছাঁটাইয়ের ধরন
গাছের ধরন ও উদ্দেশ্য অনুযায়ী ছাঁটাই বিভিন্নভাবে করা হয়।
গাছের আকৃতি তৈরি করা: ছোট গাছের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এতে গাছের মূল কাঠামো শক্ত হয়। এমন সময় একাধিক মূল শাখা, ‘ক্রসিং’ শাখা বা গাছের গুঁড়ির দিকে বাঁকা শাখা কেটে ফেলা হয়।
উচ্চতা কমানো বা শাখা উঁচু করা: উচ্চতা কমানো বা শাখা উঁচু করা মূলত মানুষ বা যানবাহনের জন্য স্থান তৈরি করতে করা হয়। একবারে গাছের এক-তৃতীয়াংশের বেশি কাটা ঠিক নয়।
হালকা করে ছাঁটাই: বৃদ্ধি প্রাপ্ত গাছের জন্য। এতে শাখার মাঝে আলো পৌঁছায়, যা ফলগাছের জন্য খুব উপকারী।
নির্বাচিত শাখা সরানো: সবচেয়ে কম ছাঁটাই করা হয়। মৃত, রোগাক্রান্ত বা ভাঙা শাখা এবং মূল থেকে উঠে আসা ‘সাকার’ বা চোষক কেটে ফেলা হয়।
ছাঁটাইয়ের সঠিক পদ্ধতি
আধা ইঞ্চি ব্যাসের ছোট শাখা ছাঁটাই করতে ধারালো ‘হ্যান্ড প্রুনার’ ব্যবহার করতে হবে।
আধা থেকে দেড় ইঞ্চি ব্যাসের শাখা কেটে ফেলার জন্য ‘লপার’ ব্যবহার করতে হবে।
বড় শাখার জন্য ‘প্রুনিং স’ বা ‘পোল স’ বা করাত ব্যবহার করা উচিত।
শাখা কেটে ফেলার সময় এর ‘দন্তমূল’ না রাখার চেষ্টা করতে হবে। শাখার সাথে প্রশাখা বা প্রধান গুঁড়ির সংযোগ স্থলে ছাঁটাই করা উচিত।
বড় শাখা সরানোর আগে মূল সংযোগের ১৮ ইঞ্চি দূরে প্রথম কাটা দিন। এটি শাখার ওজন কমায় এবং ছাল ফাটার সম্ভাবনা কমায়।
ছেঁড়া বা ‘রাগেড কাট’ ছাড়া কাটা গুরুত্বপূর্ণ। গাছের প্রাকৃতিক প্রতিরক্ষা উপাদান ক্ষত বন্ধ করতে সাহায্য করে। সাধারণত ‘প্রুনিং’ কাটে ‘ওয়াউন্ড ড্রেসিং’ প্রয়োজন হয় না।
নিরাপত্তা নির্দেশিকা
ছাঁটাই করার সময় ‘গগলস’, ‘গ্লাভস’ এবং যদি মাথার ওপরে কাজ হয় তবে ‘হার্ড হ্যাট’ পরা উচিত। বড় গাছের জন্য পেশাদারদের সাহায্য নেওয়া উচিত।
প্যারিস লালিকাটা বলেন, "বৃদ্ধি প্রাপ্ত বড় গাছের জন্য পেশাদার সাহায্য নেওয়া উচিত। কারণ ভুল ‘প্রুনিং’ বা ছাঁটাই গাছের স্বাস্থ্য ও কাঠামো নষ্ট করতে পারে।"
আরও পড়ুন
