Published : 30 Jul 2025, 04:26 PM
ঘর সাজানো কিংবা রূপান্তরের জন্য অনেক সময় বড় কোনো পরিবর্তনের স্বপ্ন দেখা হয়। তবে এমনটা ভাবার দরকার নেই যে বড় বাজেট ছাড়া ঘরে নতুনত্ব আনা সম্ভব নয়।
বাস্তবতা হল, কিছু সহজ এবং সৃজনশীল ‘ডু ইট ইয়োরসেলফ’ বা ‘নিজে করি’ প্রকল্পের মাধ্যমেই ঘরকে দেওয়া যায় আকর্ষণীয় নতুন রূপ।
দেয়ালে স্টেনসল
রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে কানাডা-ভিত্তিক নির্মাতা এমা কোর্টনি ব্যয়বহুল ওয়াল পেপারের বিকল্প হিসেবে রং এবং স্টেনসল ব্যবহার করে দেয়ালে দারুণ নকশা তৈরির পরামর্শ দিয়েছেন।
স্টেনসল হল- লেখা বা আঁকার জন্য ধাতব কার্ডবোর্ড। যার মাধ্যমে ছাপ দিয়ে নকশা করা যায়।
এমা কোর্টনি একটি নির্দিষ্ট ধৈর্য ও পরিকল্পনার কথা বলেন।
প্রথমে দেয়াল পরিষ্কার করে স্টেনসিল লাগাতে হবে। এরপর ফোম রোলার বা ব্রাশ দিয়ে হালকা চাপ দিয়ে রং লাগাতে হবে। এক জায়গা হয়ে গেলে পরের অংশে স্টেনসিল সরিয়ে একইভাবে প্যাটার্ন করতে হবে।
রান্নাঘরের সংযোজন রেসিপির বই রাখার তাক
যুক্তরাষ্ট্র-এর একজন ‘নিজে করি নির্মাতা’ ড্যানিয়েল গুয়েরেরো রান্নাঘরের পাশে ছবি রাখার তাক বসিয়ে তাতে নিজের রান্নার বইগুলো সাজানোর মত দেন।
চাইলে বাজারে পাওয়া বিভিন্ন মাপের তাক ব্যবহার করেও এটি করা যেতে পারে।
পর্দাকে রূপ দিন দেয়ালচিত্রে
যুক্তরাষ্ট্রভিত্তিক ঘরসজ্জা ও নকশা বিশেষজ্ঞ আমেলিয়া লরেন্স দেখিয়েছেন কীভাবে একটি শাওয়ার পর্দাকে বিশাল শিল্পকর্মে রূপান্তর করা যায়।
তিনি কাঠের ফ্রেম বানিয়ে তাতে প্রথমে সাদা কাপড় স্ট্যাপল করে, এরপর সেই ফ্রেমে শাওয়ার কার্টেন বসান। এইভাবে তৈরি হয় দেয়ালের জন্য বড় আকৃতির দৃষ্টিনন্দন শিল্পকর্ম।
দরজায় আনুন ভিন্নতা
যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজাইনার রিয়া হোসে নতুন দরজার বদলে পুরাতন ইউরোপীয় দরজা ব্যবহারের কথা বলেছেন।
তিনি- দরজাগুলো ঘষে মসৃণ, গ্লাস পরিষ্কার করে নতুন রঙিন কাচ বসাতে পরামর্শ দেন। দরজার হাতলে প্রাচীন ধাঁচের ব্রাস নকশা যোগ করলে দরজায় নতুন রূপ আসবে।
টিভি লুকাতে তৈরি পর্দাসহ তাক
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লগার অ্যামান্ডা ওয়াকার তার টিভি লুকানোর জন্য একটি চমৎকার উপায় বের করেন। তিনি টিভির ঠিক ওপরে একটি তাক বসান। এই তাকের নিচে তিনি পর্দা লাগানোর ব্যবস্থা করেন।
তিনি একটি কাপড়ে ছোট ছোট ফাঁস (লুপ) সেলাই করেন এবং তা স্ক্রু দিয়ে তাকের নিচে ঝুলিয়ে দেন। পর্দার নিচে কাঠের একটি পাতলা দণ্ড (ডাওল) লাগিয়ে দেন, যাতে তা ভারী হয় ও সহজে সোজা ঝুলে থাকে। দরকার হলে পর্দা রোল করে তুলে রাখা যায়—যেমন সিনেমা দেখার সময়।
এভাবে টিভি না চললেও পর্দা টেনে ঢেকে রাখা যায়, ঘরের সাজও থাকে সুন্দর দেখায়।
বৈদ্যুতিক তার দিয়েই দেয়ালে ডিজাইন
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লগার ক্রিস্টেল পারকিন্স বলেন, “বেডসাইড ল্যাম্পের মোটা কালো বৈদ্যুতিক তার দিয়ে দেয়ালে আকর্ষণীয় ডিজাইন তৈরি করা যায়।”
তারের জন্য ব্যবহার করতে হবে শক্তিশালী ডাবল-সাইড টেপ।
লেমওয়াশ রংয়ে জলরংয়ের মতো দেয়াল
কানাডাভিত্তিক ডিজাইন ব্লগার ও ভিডিও নির্মাতা আলেক্সান্দ্রা গেটার বলেন, “দেয়ালে মিনারেল বেইসড লেমওয়াশ রং ব্যবহার করে, দেয়ালে একটি প্রাকৃতিক ও জলরংয়ের মতো টেক্সচার তৈরি করা যায়।”
তার কথায়, “এই রংয়ে চাইলে পানি মিশিয়ে রং হালকা করতে পারেন এবং নিজের মতো করে রংয়ের গভীরতা নিয়ন্ত্রণ করা যায়।”
ছাঁতালের ডিজাইন দিন ঘরের ওপরে
যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টেরিয়র ডিজাইন হ্যাটি কোলপ বলেন, “পুরানো বাড়িতে হালকা ইউরেথিন দিয়ে ছাঁতালের ডিজাইন (ক্রাউন মোল্ডিং) লাগানো যায়।”
তিনি বলেন, “সিলিকন এবং রং দিয়ে ছোটখাটো ভুল সহজেই ঢেকে দেওয়া যায়।”
কাঠের বিম দিয়ে ছাদকে দিন নতুন রূপ
‘নিজে করি’ নির্মাতা জেনি ইয়োলো তার ১৮৭৫ সালের পুরানো ঘরের ছাদে কাঠের পাতলা বিম বসিয়ে পুরানো বাড়ির চেহারা এনেছেন পরিবর্তন।
কড়ি কাঠে স্ক্রু দিয়ে বিম লাগিয়ে এবং সিলিকন দিয়ে সংযোগস্থল ঢেকে দিলে বিমগুলো আসল কাঠের অংশ বলেই মনে হয়।
আরও পড়ুন