গেঁটে বাতের লক্ষণ ও প্রতিকার
রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াই প্রধান কারণ।
গেঁটে বাত বা ‘গাউট’ একটি ‘মেটাবলিক’ ও প্রদাহজনিত রোগ। সঠিক সময়ে নিয়ন্ত্রণ না করলে চলাফেরা, কাজকর্ম ও জীবনযাত্রার মান মারাত্মকভাবে ব্যাহত হয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “গেঁটে বাতের মূল কারণ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া। ইউরিক অ্যাসিড বাড়তি হলে তা সুচের মতো ধারালো স্ফটিক আকারে জয়েন্ট বা হাড়ের জোড়ে জমা হয়। শরীর এই স্ফটিককে বহিরাগত বস্তু মনে করে তীব্র প্রদাহ সৃষ্টি করে, ফলে হঠাৎ মারাত্মক ব্যথা শুরু হয়।”
ইউরিক অ্যাসিড বাড়ার কয়েকটি প্রধান কারণের মধ্যে রয়েছে—
গেঁটে বাতের লক্ষণ সাধারণত হঠাৎ করে শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রে রাতে বা ভোরের দিকে। প্রধান লক্ষণগুলো হল—
“ফিজিয়াট্রিক’ ব্যবস্থাপনায় ব্যথা নিয়ন্ত্রণের পাশাপাশি হাড়ের জোড়ের সুরক্ষা, চলাফেরার ক্ষমতা ফিরিয়ে আনা ও জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করা হয়”- বলেন ডা. নয়ন।
তীব্র ব্যথার সময় আক্রান্ত হাড়ের জোড় বিশ্রাম দিতে হবে। প্রয়োজনে ঠাণ্ডা সেঁক বা ‘আইস প্যাক’ দেওয়া যায়।
“চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক, স্টেরয়েড বা কোলচিসিন সেবন করতে হবে। অপ্রয়োজনীয় নড়াচড়া এড়িয়ে চলার পাশাপাশি ভারী ব্যায়াম বা জোরে হাঁটা এড়াতে হবে”- পরামর্শ দেন এই চিকিৎসক।
দৈনন্দিন জীবনে পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ—
দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকা এড়িয়ে চলা আর সঠিক চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে গেঁটে বাত নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আরও পড়ুন
