গরমে ঘামাচি নিরাময়ের প্রাকৃতিক উপাদান
ঘাম ও ঘামে লেপটে থাকা পোশাক বেশিক্ষণ পরে থাকলে গরমে ঘামাচি ওঠে।
গরমে ঘেমে-নেয়ে একাকার হওয়ার পর অস্বস্তি আরও বাড়িয়ে দেয় যদি ওঠে ঘামাচি।
‘হিট র্যাশ’ বা ঘামাচি দেখতে ছোট, লালচে ফুসকুড়ির মতো হয়। আর সাথে থাকে চুলকানি।
মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান ‘ক্লিভল্যান্ড ক্লিনিক’ জানাচ্ছে- অতিরিক্ত গরম, আর্দ্রতা বা কাপড়ের কারণে ঘাম ত্বকে আটকে গেলে ঘামাচি হয়।
শরীরের বিভিন্ন ভাঁজ ও যেসব জায়গায় পোশাকের ঘষা খাওয়ার মাত্রা বেশি যেমন- হাত, পা, গলা, পিঠ, উরুসন্ধি, বাহুমূল, স্তনের ভাঁজে এবং কোমর জুড়ে সাধারণত এই সমস্যা দেখা দেয়।
ঘামাচির সমস্যার দূর করতে নানান ধরনের ক্রিম, লোশন ও পাউডার ব্যবহারের ক্ষেত্রে কিছু উপাদানের প্রতি নজর দেওয়া প্রয়োজন।
এই বিষয়ে ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক’য়ের চর্মরোগ বিশেষজ্ঞ ব্লেয়ার মার্ফি-রোজ বলেন, “বেছে নিতে হবে হালকা ধরনে ক্রিম। গরমে আক্রান্ত ত্বকে ঘন ক্রিম মাখলে আর্দ্রতা আটকে গিয়ে অবস্থা আরও খারাপ করে দেবে।”
প্রদাহরোধী ও আরামদায়ক উপাদান সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে জিঙ্ক অক্সাইড, হাইড্রোকর্টিসন, অ্যালো ভেরা, মেন্থল বা ক্যাম্ফোর যুক্ত মলম বা ক্রিম ব্যবহার করার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের ‘আজাদিএমডি স্কিনকেয়ার’য়ের প্রতিষ্ঠাতা ও চর্মরোগ বিশেষজ্ঞ আজাদি শিরাজি।
তিনি আরও বলেন, “রং বা সুগন্ধিযুক্ত যে কোনো প্রসাধনী ব্যবহার বাদ দিতে হবে। কারণ এগুলো ত্বকে প্রতিক্রিয়া করে বেশি।”
ঘামাচি নিরাময়ে প্রাকৃতিক উপাদান
খরচ করে ক্রিম কিনেই যে ঘামাচি নিরাময় করতে হবে এমন কোনো কথা নেই। এই বিশেষজ্ঞরা ‘হিট র্যাশ’য়ের প্রতিকার পেতে কয়েকটি প্রাকৃতিক পন্থার কথাও জানান।
যখন ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন
ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যানুসারে, ত্বক ঠাণ্ডা ও শুষ্ক হওয়া মাত্রই ঘামাচির অস্বস্তি সাধারণত দূর হয় যায়। আর এই সমস্যা দুতিন দিনের বেশি স্থায়ী হয় না।
তবে এর বেশি দিন পেরোলে বা পরিস্থিতি খারাপ হলে অবশ্যিই চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
আরও পড়ুন
