১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মজার মগজ ভুনা

ভাত ও পোলাওয়ের সাথে খেতে লাগবে দারুণ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2025, 07:38 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

মজা করে মগজ ভুনা রান্নার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

•    খাসির মগজ ১টি

•    পেঁয়াজ কুচি ১ কাপ

•    আদা বাটা ১ চা-চামচ

•    রসুন বাটা ১ চা-চামচ

•    হলুদ গুঁড়া ১ চা-চামচ

•    মরিচ গুঁড়া ১ চা-চামচ

•    হলুদ গুঁড়া ১ চা-চামচ

•    জিরা গুঁড়া ১ চা-চামচ

•    টুকরা দারুচিনি ২,৩ টুকরা

•    এলাচ ৪টি

•    তেজপাতা ২টি

•    লবণ স্বাদ মতো

•    তেল ৪ টেবিল-চামচ

পদ্ধতি

প্রথমে মগজ পানিতে ভিজিয়ে রেখে রগগুলো বেছে নিন।

চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। 

সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে মগজ বাদে অন্য সব উপকরণ দিয়ে কষিয়ে রান্না করুন। 

তারপর মগজটা একটু ভাঙা ভাঙা করে দিন। 

ভুনা হলে নামিয়ে নিন। সাজিয়ে পরিবেশন করুন মজাদার মগজ ভুনা।

আরও রেসিপি

সস দিয়ে কই মাছ ভুনা

লইট্টা শুঁটকি দিয়ে কাঁঠালের দানা ভুনা

মটর-আলু দিয়ে কলিজা ভুনা 

রেসিপি: পেঁয়াজ ছাড়া খাসির মাংস ভুনা