১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেসিপি: সাজনা দিয়ে মসুর ডালের চচ্চড়ি

মুখরোচক বাঙালি ব্যঞ্জনে উদরপূর্তি করুন আনন্দ মনে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2024, 12:11 PM

Updated : 19 Feb 2024, 12:11 PM

মাখা মাখা ঝোলে চচ্চড়ির স্বাদই আলাদা।

আর খাবার টেবিল বাঙালি ব্যঞ্জন দিয়ে সাজাতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

সাজনা আধা কেজি। ডাল ২৫০ গ্রাম। পেঁয়াজ কুচি ২টি। রসুন কুচি ২টি। কাঁচামরিচ ফালি ৪,৫টি। হলুদ গুঁড়া আধা চা-চামচ। মরিচ গুঁড়া সামান্য। ধনে গুঁড়া সামান্য। জিরা গুঁড়া সামান্য। লবণ স্বাদ মতো। পানি পরিমাণ মতো। তেল ৩ থেকে ৪ টেবিল-চামচ।

পদ্ধতি

প্রথমে সাজনাগুলো টুকরা করে কেটে ধুয়ে নিন।

এবার চুলায় হাঁড়ি বসিয়ে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন।

অল্প একটু পানি-সহ হলুদ, মরিচ ও ধনে গুঁড়া কষিয়ে নিন।

এবার সাজনা দিয়ে নেড়ে চেড়ে রান্না করুন। তারপর ডাল দিয়ে কষিয়ে লবণ ছিটিয়ে পরিমাণ মতো পানি, কাঁচামরিচ ও জিরার গুঁড়া মিশিয়ে ঢেকে রান্না করুন।

মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। গরম ভাতের সাথে খেতে খুব মজা।

আরও রেসিপি

পুরানো খবর:

রেসিপি: শাপলার চচ্চড়ি

পুরানো খবর:

রেসিপি: কচুর ডাটা দিয়ে চিংড়ি চচ্চড়ি

পুরানো খবর:

রেসিপি: মটর পনির