স্বাদে তৃপ্তিতে মোরগ মোসাল্লাম
নামে মোরগ থাকলেও এই রান্না মুরগি দিয়েও করা যায়।
‘পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে’- বিপদে পড়ে বা অনিচ্ছায় কোনো কাজ করার ক্ষেত্রে এই প্রবাদ ব্যবহার হলেও মুঘলাই খাবার মোরগ মোসাল্লাম খাওয়ার ক্ষেত্রে অন্তত এই কথা খাটবে না।
আর সহজে রান্না করতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
পদ্ধতি
প্রথমে আস্ত মোরগ ভালো করে ধুয়ে দাগ কেটে নিন। এবার আদা, রসুন, ঘি, লবণ, গরম মসলার গুঁড়া, হলুদ, মরিচ, ধনে ও জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে মেরিনেইট করে রেখে দিন এক ঘণ্টা।
এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে মোরগের গা থেকে মসলা সরিয়ে দুই পিঠ উল্টে পাল্টে বাদামি করে ভেজে উঠিয়ে নিন।
এই তেলেই বাকি মসলা ও মেরিনেইট করা মসলা দিয়ে কষিয়ে পানি দিন।
তারপর ভাজা মোরগ দিয়ে রান্না করুন। সিদ্ধ হয়ে মসলা মাখা মাখা হলে নামিয়ে ডিম সিদ্ধ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মোরগ মোসাল্লাম।
পোলাও বা পরোটার সাথে পরিবেশন করুন।
আরও রেসিপি
