মোরগের শাহি কোরমা রান্নার সহজ পদ্ধতি
ঝাল-মিষ্টি ব্যঞ্জনে জমবে রসনা আহারে।
উৎসবে খাওয়ার টেবিল সাজিয়ে তুলতে এই পদের তুলনা হয় না।
আর সহজে তৈরি করতে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
পদ্ধতি
প্রথমে মুরগি মাঝারি টুকরা করে ভালো করে ধুয়ে নিন। সামান্য লবণ এবং আদা রসুন বাটা দিয়ে মেখে রাখুন ২০ মিনিট।
এবার চুলায় প্যান বসিয়ে ঘি তেল দিন। গরম হলে মেরিনেইট করা মাংস দিয়ে কষিয়ে তরল দুধ বাদে সব উপকরণ দিয়ে কষিয়ে রান্না করুন।
মাংস সিদ্ধ হয়ে আসলে দুধ দিয়ে নামিয়ে নিন। বাদাম কিশমিশ ও বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।
আরও রেসিপি
