Published : 26 May 2026, 04:51 PM
নরম রুটি বা পরোটা দিয়ে গরুর নেহারি ভোজন রসিকদের বরাবরই প্রিয়।
আর এই শাহি পদ তৈরি করতে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী তানভীন তিশার রেসিপি।
উপকরণ

পদ্ধতি
ভালো করে গরুর পায়া পানিতে ধুয়ে নিন।
একটি পাত্রে তেল ঢেলে দিন। তাতে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিন। পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন কিছুক্ষণ।
পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে তাতে গরুর পায়া দিয়ে দিন। একে একে আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে ও জিরা গুঁড়া দিন।
পায়া সিদ্ধ হতে সময় বেশি লাগে। তাই পাত্র ভরে পানি ঢেলে দিন। মাঝারি আঁচে জ্বাল দিয়ে রান্না করতে হবে সিদ্ধ না হওয়া পর্যন্ত। খেয়াল রাখতে হবে পায়ার ঝোল ঘন হওয়া যাবে না। পায়া হয়ে আসলে তেল উঠে আসবে।
পরিবেশনের আগে পরিমাণ মতো চাট মসলা, আদা কুচি ও ধনে পাতা ছড়িয়ে দিন।
স্বাদ অনুযায়ী লেবু, আস্ত কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে গরম গরম নান কিংবা পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন।
আরও রেসিপি