২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

প্রাণ জুড়ানো চকলেট মিল্কশেক

কলা দিয়ে তৈরি করতে পারেন এই মজাদার পানীয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 12:40 AM

Updated : 09 Apr 2024, 12:40 AM

গরম যখন পড়ছেই তখন শীতল এক গ্লাস চকলেট মিল্কশেক হয়ে যাক।

আর সহজ এই রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

  • ১ গ্লাস দুধ

  • ১ টেবিল-চামচ চিনি

  • ১টি কলা

  • ২ টেবিল-চামচ চকলেট সিরাপ

  • ১ টেবিল-চামচ আইস ক্রিম

পদ্ধতি

প্রথমে ব্লেন্ডারের জগে আধা গ্লাস দুধ ও কলা দিয়ে ব্লেন্ড করে নিন।

এবার চিনি ও বাকি দুধ দিয়ে ব্লেন্ড করে ১ টেবিল-চামচ চকলেট সিরাপ মিশিয়ে নিন।

তৈরি হয়ে গেল ব্যানানা চকলেট মিল্কশেক।

এখন একটি গ্লাসের ভেতরটা চকলেট সিরাপ দিয়ে নকশা করে মিল্কশেক ঢেলে আইসক্রিম দিয়ে পরিবেশন করুন।