১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শেফস টেবিল কোর্টসাইডে ডিবিএল করপোরেট ফুটসাল

রাজধানীর শেফস টেবিল কোর্টসাইডে শুক্রবার উৎসবমুখর পরিবেশে শুরু হল ডিবিএল করপোরেট ফুটসাল টুর্নামেন্ট ২০২৬। ডিবিএল গ্রুপ বলছে, তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য তাদের পারস্পরিক সম্পর্ক, দলগত ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করা এবং খেলাধুলার মাধ্যমে প্রাণবন্ত একটি কর্মপরিবেশ গড়ে তোলা। ১৩ ও ১৪ নভেম্বর হবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ। ১১ ডিসেম্বর হবে গ্র্যান্ড ফিনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 11:38 PM

Updated : 13 Nov 2026, 11:38 PM