দারুণ মজা বেইকড স্যামন মাছ
সহজ রান্নায় দারুণ স্বাদ।
মিতা খানমের রেসিপিতে খুব সহজেই তৈরি করা যায় এই মাছের পদ।
উপকরণ
পদ্ধতি
প্রথমে মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। গোলমরিচের গুঁড়া, লবণ ও লেবুর রস দিয়ে মাছ মেরিনেইট করে রেখে দিন আধা ঘন্টা।
এবার একটি বেইকিং ট্রেতে বাটার ব্রাশ করে মেরিনেইট করা মাছ বিছিয়ে ওপরে রসুন কুচি ছিটিয়ে সাজিয়ে নিন।
ওভেনে ২০০ ডিগ্রিতে ১০ মিনিট বেইক করে নিন। তারপর ধানপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
বাটার রাইস বা সৌতে ভেজিটেবলের সাথে পরিবেশন করুন।
আরও পড়ুন
