২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে তৈরি করা যায় হাতে কাটা সেমাই

নামে সেমাই হলেও, এটা আসলে পিঠা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 05:03 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

এক সময় গ্রাম-বাংলায় শীতের সময় পিঠা-পুলির পাশাপাশি হাতে কাটা সেমাই তৈরির চল ছিল।

মা-খালা বা দাদি-নানির হাতের মায়াতেই তৈরি হত এই সেমাই পিঠা। যা অঞ্চল ভেদে চুই পিঠা, চুষি পিঠা বা ছেই পিঠা নামে পরিচিত।

সেই স্বাদ শহুরে জীবনে নিতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকারণ

পদ্ধতি

হাঁড়িতে তরল দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। সাথে গুঁড়া দুধ, এলাচ দিয়ে দিন।

গুড় পানি দিয়ে জ্বাল করে ঘন করে ঠাণ্ডা করে নিন।

এবার অন্য একটি পাত্র চুলায় বসিয়ে পানি ফুটিয়ে নিন। চালের গুঁড়া ও লবণ দিয়ে মিশিয়ে ডো বানিয়ে নামিয়ে নিন।

ডো থেকে ছোট ছোট লেচি কেটে রুটি বানানোর পিঁড়িতে হাতের সাহায্যে সেমাই কেটে নিন।

সবগুলো সেমাই হয়ে গেল আগে থেকে তৈরি করা দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিন।

জ্বাল করে রাখা গুড় দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তৈরি করে নিন হাতে কাটা সেমাই।

আরও রেসিপি

দুধ চিতই পিঠা তৈরির সহজ রেসিপি

রেসিপি: পাটিসাপটা পিঠা

বিবিখানা পিঠা

রকমারি পিঠা