দুধ চিতই পিঠা তৈরির সহজ রেসিপি
শীতের সময় পিঠা ছাড়া জমবে কীভাবে বিকাল বেলা!
‘পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশীতে বিষম খেয়ে, আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে।’
কবি বেগম সুফিয়া কামালের কবিতায় যখন এভাবেই প্রকাশ পায় পিঠা খাওয়ার আনন্দ, সেখানে পিঠা না তৈরি করে কীভাবে থাকা যায় এই শীতে!
তাই তো বাসাতেই পিঠা তৈরি করে নেওয়ার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
পদ্ধতি
চালের গুঁড়া ও লবণ মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঘন গোলা বানিয়ে নিন।
চুলায় মাটির খোলা বসিয়ে একটি গোল চামচ দিয়ে গোলা দিয়ে ঢেকে দিন। তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে উঠিয়ে নিলেই হয়ে গেল চিতই পিঠা। এভাবে কয়েকটি পিঠা বানিয়ে নিন।
এবার অন্য একটি হাঁড়িতে দুধ জ্বাল করে, গুঁড়া দুধ মিশিয়ে ঘন করে নিন।
এবার গুড় দিন (যদি পাটলি গুড় হয় তাহলে আগে থেকেই পানি দিয়ে জ্বাল করে ঠাণ্ডা করে নিতে হবে। এতে দুধ ফেটে যাবে নাI)
দুধ-গুড় ফুটে উঠলে পিঠাগুলো দিয়ে দিন। তিন মিনিট পর নামিয়ে নিন।
এভাবেই তৈরি করে নিতে পারেন মজাদার দুধ চিতই পিঠা।
আরও পড়ুন
