২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরগির ঝাল ফ্রাই: নিত্যদিনের খাবারে ভিন্ন স্বাদ

রান্নার ভিন্নতায় কাটবে একঘেয়ে খাবারের স্বাদ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 05:03 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ভাতের সঙ্গে মুরগির ঝাল ফ্রাইয়ের নরম, রসালো আর মসলাদার স্বাদ এনে দিতে পারে এক ভিন্নমাত্রা।  

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী তানভীন তিশা।

উপকরণ

মুরগি ভাজার জন্য-

মুরগি কসানোর জন্য-

পদ্ধতি

ছোট ছোট টুকরা করে মুরগি কেটে নিন। এরপর হলুদ ও মরিচ গুঁড়া, লবণ, আদা-রসুন বাটা দিয়ে ভালোমতো মাংস মেরিনেইট করে রাখতে হবে আধা ঘণ্টা।

একটি কড়াইয়ে মাঝারি আঁচে মেরিনেইট করা মাংস তেলে ভেজে নিন ৮ থেকে দশ মিনিট। ভাজা হয়ে গেলে তেল থেকে মাংসের টুকরাগুলো উঠিয়ে নিন।

এবার কড়াইতে থেকে যাওয়া তেলে কসানোর জন্য রাখা পেঁয়াজ কুচি কিছুটা লাল হওয়া পর্যন্ত ভেজে, এতে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। 

এবার আদা-রসুন বাটা, সব গুঁড়া মসলা, লবণ আর টকদই দিয়ে কসিয়ে নিন।

কসানো মসলাতে ভাজা মাংসগুলো দিয়ে কসিয়ে এক কাপ পানি দিয়ে রান্না করতে হবে ১০ মিনিট।

তারপর টমেটো কেচাপ, আস্ত কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে কসালেই হয়ে যাবে মুরগির ঝাল ফ্রাই।

গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন।

আরও রেসিপি

টকঝাল মুরগি

ওভেনে ফিশ ফ্রাই

চিকেন ফ্রাই