১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাটা মসলায় গরুর মাংস

আস্ত মসলা দিয়ে রান্না করা যায় মাংসের ব্যঞ্জন। এতে স্বাদও হয় মজাদার।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 04:08 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

সাধারণত পেঁয়াজ, আদা, রসুন বেটে তারপর সেই মসলা দিয়ে গরুর মাংস রান্না করা হয়। তবে কাটা বা আস্ত মসলা দিয়েও রান্না করা যেতে পারে এই পদ। তাতে স্বাদেও আসে ভিন্নতা।

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী তানভীন তিশা।

উপকরণ

পদ্ধতি

একটি পাত্রে গরুর মাংস ও তেল ঢেলে দিন। তাতে জুলিয়ান কাট করা আদা-রসুন এবং ওয়েজ কাট করা পেঁয়াজ দিন।

আস্ত শুকনা মরিচ তিন টুকরো করে কেটে দিন। ভালো মতো নাড়তে থাকুন।

এরপর ধনে, জিরা, শুকনা মরিচ, হলুদ গুঁড়া, আস্ত গোলমরিচ, টকদই ও লবণ দিন। এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন।

এক কাপ পানি দিয়ে কষাতে থাকুন। কষানো হলে মাংসের তেল উঠে আসবে।

এবার প্রয়োজন মতো পানি দিয়ে রান্না করুন মাংস নরম হওয়া পর্যন্ত।

পোলাও কিংবা ভাত, সাথে সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন কাটা মসলার গরুর মাংস।

আরও রেসিপি

ভুঁড়িভোজে দম বিরিয়ানি ও শাহি মোরগ পোলাও

ঝোল ঝোল রোস্ট কারি

বাদাম-শরবতে জুড়াবে মন প্রাণ