কতদিন পর পর মুখ এক্সফলিয়েট করা উচিত?
ত্বকের ধরন ও প্রয়োজনীয়তার ওপর অনেক কিছু নির্ভর করে।
এক্সফলিয়েশন’য়ের পর মুখে যে উজ্জ্বলতা আসে, সেজন্য বার বার এই প্রক্রিয়া ফলানোর জন্য এক ধরনের আসক্তি জন্মে।
মৃদু স্ক্রাব, এএইচএ সেরাম ইত্যাদি ব্যবহারের মাধ্যমে ত্বক এক্সফলিয়েট করা যায়। তবে কত দিন পর পর করতে হবে এ নিয়ে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, কারণ অতিরিক্ত এক্সফলিয়েশন ত্বকের ক্ষতিও করে।
এক্সফলিয়েশনের উপকারিতা
নিয়মিত মুখের ত্বক এক্সফলিয়েট করা মৃত কোষ দূর করে ত্বক পরিষ্কার করে।
বয়স বাড়ার সাথে সাথে ত্বকের কোষেরও বয়স বাড়ে। ফলে উজ্জ্বলতা কমতে থাকে। এক্সফলিয়েটিং প্রসাধনী ব্যবহার ত্বকের কোষের পুনর্গঠনের প্রক্রিয়াকে তরান্বিত করে।
এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক’য়ের ‘মারমুর মেডিকেল’য়ের বোর্ড নিবন্ধিত ত্বক-বিশেষজ্ঞ টেরেসা সং বলেন, “যথাযথ এক্সফলিয়েশন ত্বকের গঠন উন্নত করে, মলিনতা কমায় এবং ব্রন মোকাবেলা করতে সহায়তা করে।”
দীর্ঘ মেয়াদে বলিরেখা ও পিগ্মেন্টেইশন কমাতে পারে।
কতদিন পর পর ত্বক এক্সফলিয়েট করতে হয়?
ত্বকের ধরন বুঝে এক্সফলিয়েট করতে হবে। যাদের ত্বক সংবেদনশীল বা শুষ্ক তারা সপ্তাহে দুয়েকবার মৃদু এক্সফলিয়েশন করতে পারেন। আর যাদের ত্বক সাধারণ, মিশ্র বা তৈলাক্ত তাদের প্রতি সপ্তাহে দুতিনবার করে মৃদু এক্সফলিয়েশন করতে হবে।
প্রথম অবস্থায় সপ্তাহে দুয়েকবার এক্সফলিয়েট করতে হবে। পরে সময়ের সাথে সাথে সপ্তাহে তিনবার পর্যন্ত এক্সফলিয়েশন করা যাবে বলেন জানান, যুক্তরাষ্ট্রের প্রসাধনী তৈরির প্রতিষ্ঠান ‘হেইডে স্কিনকেয়ার’য়ের লাইসেন্স প্রাপ্ত সৌন্দর্য-বিশেষজ্ঞ সাশা ব্যানার।
তিনি আরও বলেন, “পণ্যের লেবেলের দিকে খেয়াল করা জরুরি। কিছু এক্সলিয়েটিং পণ্য নিয়মিত ব্যবহার করা যায়, আবার কিছু পণ্য অনেক বেশি ঘন যা পরিমাণে কম ব্যবহারের প্রয়োজন হয়।”
অতিরিক্ত এক্সফলিয়েশনের ক্ষতি
অতিরিক্ত এক্সফলিয়েশন ত্বকের উপরিভাগের সুরক্ষার স্তরকে ক্ষতিগ্রস্ত করে।
ক্যালিফোর্নিয়া’র ‘জেনেট স্কিন কেয়ার’য়ের প্রতিষ্ঠাতা জেনেট সেরিন্স বলেন, “যখন ত্বক সংবেদনশীল, শুষ্ক বা লালচে হয়ে পড়ে তখন বুঝতে হবে যে, অতিরিক্ত এক্সফলিয়ট করা হচ্ছে।”
“সিবাকাস গ্রন্থি থেকে অতিরিক্ত আর্দ্রতা ও পুষ্টির ঘাটতির ফলে ‘বাম্প’ ও ব্রণ সৃষ্টি হতে পারে” বলে জানান তিনি।
কম এক্সফলিয়েশনের প্রভাব
নিয়মিত এক্সফলিয়েট না করা কেবল ত্বককে শুষ্ক বা খসখসেই করে ফেলে না বরং উজ্জ্বলতাও নষ্ট করে। ফলে ফুটে উঠে বলিরেখা, বয়সের ছাপ, পাশাপাশি ত্বক আরও বেশি রুক্ষ হয়ে পড়ে।
সেরিন্স বলেন, “নিজেকে দেখতে ও অনুভবে মলিন লাগলে বুঝতে হবে ত্বক এক্সফিয়েট করা হচ্ছে না। এছাড়াও ছোট ছোট ‘বাম্প’, একনি বা ব্রণ দেখা দিতে পারে যদি না ত্বক নিয়মিত এক্সফলিয়েটরের মাধ্যমে ব্যাক্টেরিয়া মুক্ত রাখা না হয়।”
এক্সফলিয়েটরস’য়ের ধরণ ও পণ্যের ভিন্নতা
সাধারণত দুই ধরনের এক্সফলিয়েটর পাওয়া যায় যেমন- ফিজিক্যাল ও রাসায়নিক এক্সফলিয়েটর।
ফিজিক্যাল এক্সফলিয়েটর
এটা যান্ত্রিক ক্রিয়ার সাহায্যে ত্বকের মৃতকোষ দূর করে। যেমন- লুফাহ, স্পঞ্জ ও ‘ডার্মাব্রেইসন’ যন্ত্র ইত্যাদি দিয়ে পাউডার, লবণ, বা চিনির দানা ও গুঁড়ার সাহায্যে ফিজিক্যাল এক্সফলিয়েশন করা হয়।
রাসায়নিক এক্সফলিয়েটর
এই ক্ষেত্রে রাসায়নিক উপাদান যেমন- আলফা হাইড্রোক্সি এবং বেটা হাইড্রোক্সি অ্যাসিড আর ‘বোটানিক্যাল এঞ্জাইম’ সমৃদ্ধ পণ্য ব্যবহার করা হয়, যা ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করে।
এই ধরণের এক্সফলিয়েটর প্যাড, সেরাম, লিভ-অন ট্রিটসেন্টস, পিলস ও মাস্ক ইত্যাদি নানান মাধ্যমে পাওয়া যায়।
ছবি: অ্যানা, পিক্সাবে।
আরও পড়ুন
