রিয়াজুল হক
জন্ম ১৯৮৬ সালে। অত্যন্ত মেধাবী এই লেখক মাধ্যমিকে যশোর বোর্ড থেকে বোর্ডস্ট্যান্ড করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ সম্পন্ন করেন। এমবিএ-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। কেন্দ্রীয় ব্যাংকে ২০১০ সালে সহকারী পরিচালক পদে কর্মজীবন শুরু করে বর্তমানে অতিরিক্ত-পরিচালক হিসেবে কর্মরত আছেন। তার ‘আল-কুরআনের ঘটনাবলি’, ‘আল-কুরআনে মোটিভেশন ডিপ্রেশন’, ‘পার্থিব আসক্তি অকল্যাণকর’, ‘ক্লাস রুম’, ‘দ্য সিক্রেট অব সাকসেস’, ‘দ্য আর্ট অব পিস’ ইতোমধ্যে পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বিভিন্ন বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে কলাম লিখে থাকেন।