ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, নতুন রোগী ২৭৪২
অক্টোবরের প্রথম আটদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ১৫৮ জন, মৃত্যু হয়েছে ৯৭ জনের।
এইডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৭৪২ জন রোগী। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের নিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৬৪ জনে। এ বছর মৃত্যু হয়েছে ১ হাজার ৮৬ জনের।
গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৬১২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ২ হাজার ১৩০ জন।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২ জন ঢাকায় এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫ জন।
অক্টোবরের প্রথম আটদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ১৫৮ জন, মৃত্যু হয়েছে ৯৭ জনের।
এ বছর সারাদেশে যত রোগী ভর্তি হয়েছে তাদের মধ্যে ঢাকায় ৮৮ হাজার ১৯৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ লাখ ৩৫ হাজার ৩৭০ জন।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৮০০ জন। তাদের মধ্যে ঢাকায় ২ হাজার ৮২৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯৭৪ জন।
মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী ভর্তি হয় হাসপাতালে।
বাংলাদেশে জানুয়ারি মাসে ৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া ফেব্রুয়ারিতে ৩ জন, এ্প্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।
