১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

উত্তাপ ছড়ালো ‘বেশরম রঙ’

এক গানেই পাঁচ রঙের মনোকিনিতে ‘আবেদনময়ী’ ভঙ্গিমায় দেখা গেল বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনকে। সঙ্গে নায়ক শাহরুখও কম যান না, সমুদ্রকে পেছনে রেখে পনি টেইল চুলে ‘টাফ’ লুকে নাচলেন দীপিকার সাথে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 02:25 PM

Updated : 12 Dec 2022, 02:29 PM

ইউটিউবে সোমবার প্রকাশিত হয়েছে ‘পাঠান’ সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’। সে গান আভাস দেয় সিনেমায় শাহরুখ-দীপিকার উষ্ণ রসায়নের।

যে চারটি সিনেমা দিয়ে ‘বিরতির’ ঘরের দোর খুলে বলিউড তারকা শাহরুখ খান ফিরছেন, সেগুলোর মধ্যে পর্দার সবার শুরুতে আসছে ‘পাঠান’।

আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। চলতি মাসে আরও একটি গান সোশ্যাল মিডিয়ায় আসার কথা রয়েছে এ সিনেমার।

পুরনো খবর:

পুরানো খবর:

পাঠান: ফের শার্ট খোলা ‘লুকে’ শাহরুখ
‘পাঠান’ আসছে কবে, জানালেন শাহরুখ
শাহরুখের ‘পাঠান’ ছবিতে সালমান
‘রোমান্টিক’ শাহরুখ এখন চান ‘অ্যাকশন হিরো’ হতে
‘তবে এবার চলুন’- বললেন শাহরুখ
‘সিটবেল্ট বেঁধে নিন, মহা সাইক্লোন আসছে,” হুঁশিয়ারি শাহরুখের
কখনও ভাবিনি, ৩০ বছর টিকে যাব: শাহরুখ