১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘রোমান্টিক’ শাহরুখ এখন চান ‘অ্যাকশন হিরো’ হতে

বলিউড বাদশা বললেন, ২০ বছর বয়সেই তার ইচ্ছা ছিল অ্যাকশন সিনেমা করার।

‘রোমান্টিক’ শাহরুখ এখন চান ‘অ্যাকশন হিরো’ হতে

শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2022, 06:44 PM

Updated : 03 Dec 2022, 06:44 PM

বলিউডে তিন দশক কাটিয়ে দেওয়ার পর এখন ‘অ্যাকশন হিরো’ হিসেবে নাম কুড়াতে চাইছেন শাহরুখ খান।

নিজের নতুন সিনেমা ‘পাঠান’ মুক্তি পাওয়ার আগে তার এই ইচ্ছা প্রকাশের খবর জানাল বলিউড হাঙ্গামা।

৫৭ বছর বয়সী এই বলিউড তারকা বলছেন, ‘পাঠান’র আগে কেউ তাকে ‘অ্যাকশন’ সিনেমার জন্য উপযোগী ভাবেননি।

নিজের হিট সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র একটি বিশেষ প্রদর্শনীর জন্য বৃহস্পতিবার সৌদি আরবে রেড সি ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন শাহরুখ।

সেখানে ডেডলাইন ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন সিনেমা ‘পাঠান’র প্রসঙ্গ আসে, আর তাতেই বলিউড বাদশা নতুন ইচ্ছার কথা জানান।

‘পাঠান’র মতো একটি মারদাঙ্গা সিনেমা বেছে নেওয়ার কারণ খোলাসা করে তিনি বলেন, “পাঠানের আগে কখনও অ্যাকশন সিনেমা করিনি আমি। বরাবরই রোমান্টিক সিনেমা করেছি। সত্যি বলতে কেউ আমাকে অ্যাকশন সিনেমার জন্য প্রস্তাবও করেনি।”

পুরানো খবর:

‘সিটবেল্ট বেঁধে নিন, মহা সাইক্লোন আসছে,” হুঁশিয়ারি শাহরুখের

পুরানো খবর:

পাঠান: ফের শার্ট খোলা ‘লুকে’ শাহরুখ

আগামী বছর ‘অ্যাকশন’ সিনেমায় নিজেকে দেখতে চান শাহরুখ। অনেকটা টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ সিনেমার ধাঁচের সিনেমায় নিজেকে দেখাতে চান তিনি।

তার মতে, প্রযুক্তিগত দিক থেকে ভারত আগের চেয়ে উন্নত হওয়ায় এবার এমন সিনেমা বলিউডে করাই যায়।

Image

পাঠান সিনেমার দৃশ্যে শাহরুখ খান।

শাহরুখ বলেন, “৩০ বছর ধরে পাঠানের মতো একটি সিনেমা করতে চেয়েছিলাম। সবসময় নিজেকে এমন দুর্দান্ত কাজ করার যোগ্য ভেবেছি। মুম্বাইয়ে আসার পর প্রথমে যা করতে চেয়েছিলাম, হয়ত একজন অভিনেতা হিসেবে পাঠানে সেটা অর্জন করতে পেরেছি আমি।”

আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে পাঠান, যার জোর প্রচারে এখন ব্যস্ত শাহরুখ। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামেরও উপস্থিতি রয়েছে সিনেমায়।

শাহরুখ বলেন, “৫০ বছর পেরিয়ে অ্যাকশন করাটা সত্যিই উপভোগ করেছি আমি। ‍জানি একটু দেরি হয়ে গেছে। আমাকে অ্যাকশন হিরো হিসেবে দেখাতে নির্মাতা সিদ্ধার্থ এবং পুরো অ্যাকশন টিমের অনেক পরিশ্রম রয়েছে।”