২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিগ বস’: প্রতিযোগী হওয়ার কথা ছিল শাহরুখ-করণেরও

জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের তামিল, তেলেগু, বাংলাসহ বেশ কিছু সংস্করণ আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 12:15 AM

Updated : 25 Nov 2026, 12:15 AM

রিয়েলিটি শো ‘বিগ বসের’ প্রতিযোগী কারা থাকেন, এই বিষয়টি এই শোয়ের মূল আকর্ষণ। এরপরের ধাপে ‘বিগবসের ঘরে কে কতদিন কীভাবে ঠিকে থাকেন, তা নিয়ে চলে আলোচনা

দুই দশক আগে ২০০৬ সালে শুরু হয়েছিল এই শোয়ের প্রথম পর্ব। এই শুরুতে প্রতিযোগী হিসেবে বলিউডি তারকা শাহরুখ খান ও প্রযোজক করণ জোহরের আসার কথা ছিল। এই তথ্য সামনে এনেছে সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’।

‘বিগ বসের’ প্রযোজকরা এই দুজনকে সে সময় প্রতিযোগী হিসেবে চাইলছেও, শেষ পর্যন্ত বনিবনা হয়নি তারকাদের সঙ্গে। সম্প্রতি শোয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট আনন্দ চবন এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

আনন্দ চবন বলছেন, এই রিয়েলিটি শোটিতে সে সময় সঞ্চালক হিসেবে কাউকে রাখার কথা ভাবা হয়নি। যদিও পরে সঞ্চালক ছিলেন 'মুন্না ভাই এমবিবিএস' এর অভিনেতা আরশাদা ওয়ারসিকে আনা হয়।

তিনি বলেন, “তখন নির্মাতাদের মূল ফোকাস ছিল প্রতিযোগী বাছাই করার দিকেই। আর সেই কারণেই তাদের পছন্দের তালিকার একেবারে শীর্ষে ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা।”

যদিও শেষমেশ প্রতিযোগী হিসেবে শাহরুখ খান বা করণ-কারওই শোয়ে যোগ দেওয়া হয়নি। আনন্দ চবনের কথায়, তারকাদের সঙ্গে কথা বলার পর নির্মাতারা উপলব্ধি করেন যে প্রত্যেকের সঙ্গে আলোচনা ও অভিজ্ঞতা ভিন্ন ধরনের।

তাই প্রাথমিক পরিকল্পনায় সামান্য সময় লাগলেও শোয়ের সম্প্রচারে কোনো সমস্যা হয়নি। বড় তারকাদের রাজি করাতে না পারলেও শো নির্ধারিত সম পারায় শো শুরুর সময় পিছিয়ে যায়নি বলেও জানিয়েছেন আনন্দ চবন।

এবারে এই শোয়ের ২০তম সিজন চলছে। এতদিনে শোয়ের ধরনে কয়েক দফা পরিবর্তন এসেছে। দ্বিতীয় সিজনে সঞ্চালকের আসনে দেখা যায় অভিনেত্রী, মডেল শিল্পা শেঠিকে। তৃতীয় সিজনে অমিতাভ বচ্চন সঞ্চালকের দায়িত্বে ছিলেন।

চতুর্থ সিজন থেকে সালমান খান নিয়মিত সঞ্চালনা করে আসছেন। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের তামিল, তেলেগু, বাংলাসহ বেশ কিছু সংস্করণ আছে।

বাংলা বিগবসের তৃতীয় সিজন চলছে। এর সঞ্চালনা করছেন সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।