এসিআই প্রপার্টিজের সঙ্গে স্বপ্নের চুক্তি
দেশের বিভিন্ন প্রান্তে আউটলেট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে স্বপ্ন।
ব্যবসায়িক পরিধি ও আউটলেট বাড়াতে এসিআই প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সুপারশপ চেইন স্বপ্ন।
চুক্তির আওতায় স্বপ্নের নতুন আউটলেট চালুর জন্য উপযুক্ত বাণিজ্যিক জায়গা খুঁজে দেওয়া এবং তা ভাড়া বা কেনার প্রক্রিয়ায় সহযোগিতা করবে এসিআই প্রপার্টিজ।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে বলে স্বপ্নের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বর্তমানে দেশে স্বপ্নের ১ হাজার ২৪১টি আউটলেট রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আউটলেট আরও বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বপ্নের ব্যবসা সম্প্রসারণ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান হিল্লোল মাশরেকী উপস্থিত ছিলেন। এসিআই প্রপার্টিজের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির করপোরেট বিটুবি বিভাগের ইনচার্জ মিয়া খায়রুদ্দিন, রাজীব রায়, মেহেদী হাসান হিমু এবং শহীদ উন নবী।
