০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

এমডিবির সঙ্গে ব্র্যাক আইটির এমওইউ

সম্ভাব্য সফটওয়্যার উন্নয়ন প্রকল্প ও প্রযুক্তিগত সমন্বয়ে চুক্তি সই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 11:35 PM

Updated : 05 Nov 2026, 11:35 PM

সফটওয়্যার উন্নয়ন ও ব্যাংকিং সেবায় সহযোগিতায় ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)।

বুধবার এ চুক্তি সই হয়েছে বলে এমডিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার এবং ব্র্যাক আইটির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সমঝোতা স্মারকের উদ্দেশ্য তথ্যের গোপনীয়তা বজায় রেখে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক, প্রযুক্তিগত, আর্থিক ও পরিচালনসংক্রান্ত তথ্য আদান-প্রদানের একটি কাঠামো প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে সম্ভাব্য সফটওয়্যার উন্নয়ন প্রকল্প, প্রযুক্তিগত সমন্বয় এবং অন্যান্য ডিজিটাল উদ্যোগ নিয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।”

মিডল্যান্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. রাশাদুল আনোয়ার, ভাইস প্রেসিডেন্ট ও ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগের প্রধান ওমর শরীফ, ব্র্যাক আইটির বিজনেস ট্রান্সফরমেশন অফিসার সাদাত আদনান আহমেদ ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আবিদ হোসেন খান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।