১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'ক্রসফায়ার' না 'বন্দুকযুদ্ধ', 'আমলনামায়' কীসের ইঙ্গিত? দেখা যাবে বৃহস্পতিবার

ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, “কাউরে না কাউরে আমার লাগবে, উপর থেকে প্রেশার আছে।"

'ক্রসফায়ার' না 'বন্দুকযুদ্ধ', 'আমলনামায়' কীসের ইঙ্গিত? দেখা যাবে বৃহস্পতিবার
ওয়েব ফিল্ম 'আমলনামার' দৃশ্য, ছবি: চরকির সৌজন্যে

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 12:08 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

পরিচালক রায়হান রাফী ‘আমলনামা’ নামের যে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন সেটি মুক্তি পাচ্ছে আগামী বৃহস্পতিবার। 

সিনেমার ট্রেইলার এসেছে প্রকাশ্যে। এর আগে ৩ মার্চ প্রকাশিত পোস্টারে ঝাপসা অক্ষরে লেখা ছিল ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ শব্দগুলো। সোশাল মিডিয়ায় অনেকে বলছেন, ‘আমলনামার’ গল্পের আভাস রাফী পোস্টারের কয়েকটি শব্দে বুঝিয়ে দিয়েছেন। 

ওয়েব ফিল্ম 'আমলনামার' দৃশ্যে কামরুজ্জামান কামু, ছবি: চরকির সৌজন্যে।  

ওয়েব ফিল্ম 'আমলনামার' দৃশ্যে কামরুজ্জামান কামু,

ট্রেইলারটি শুরু হয়েছে কবি, গীতিকার ও নির্মাতা কামরুজ্জামান কামুর কণ্ঠে কবিতার লাইন 'আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু, আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু' শুনিয়ে। 

যাকে মধ্যরাতে সাদা পোশাক পরিহিত কিছু ব্যক্তি বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। তাকে খুঁজতে থানায় থানায় ঘুরে বেড়ান স্ত্রী পারভীন, এই চরিত্রটি করেছেন তমা মির্জা। ট্রেইলারের প্রায় পুরোটা সময়জুড়ে স্বামীর খোঁজ পেতে তার প্রাণপণ চেষ্টা দেখা গেছে। 

ট্রেইলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ’কাউরে না কাউরে আমার লাগবে, উপর থেকে প্রেশার আছে’। এই চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তিনি হয়েছেন পুলিশ কর্মকর্তা। তার স্ত্রীর চরিত্রে আছেন সারিকা সাবরিন।

ওয়েব ফিল্ম 'আমলনামার' দৃশ্যে সারিকা সাবরিন, ছবি: চরকির সৌজন্যে। 

ওয়েব ফিল্ম 'আমলনামার' দৃশ্যে সারিকা সাবরিন,

চরিত্রটি নিয়ে তমা বলেন, "চরিত্রটা আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগৎ থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে। খুবই বাস্তবধর্মী একটি চরিত্র এবং তার যে টেনশন, সেটা দর্শকদেরও চিন্তিত করে তুলবে বলে আমার মনে হয়।"

ওয়েব ফিল্ম 'আমলনামার' দৃশ্যে তমা মির্জা, ছবি: চরকির সৌজন্যে।

ওয়েব ফিল্ম 'আমলনামার' দৃশ্যে তমা মির্জা,

রাফী জানিয়েছেন, এই গল্পটা অনেক বছর আগে ভেবে রেখেছিলেন তিনি। 

“যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেই ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল।"  

সত্য ঘটনা নিয়ে এই ধরনের কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে বলেও জানিয়েছেন রাফী।

ওয়েব ফিল্ম 'আমলনামার' দৃশ্য, ছবি: চরকির সৌজন্যে।

ওয়েব ফিল্ম 'আমলনামার' দৃশ্য,

রাফীর ভাষ্য, “একটা সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছি ঠিকই, কিন্তু এটা মূলত ফিকশন। আমরা ঘটনার ভেতরের আবেগটা ধরার চেষ্টা করেছি। এমন ঘটনা অনেক হয়েছে, দর্শকরা সেটা দেখলেই বুঝতে পারবেন।"

 সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যাসহ অনেকে। 

রাফীর গল্পে ’আমলনামার’ চিত্রনাট্য করেছেন রাফী ও এসএম নজরুল ইসলাম। 

আরও পড়ুন:

রাফীর 'আমলনামা'র চরিত্ররা যেমন

রাফীর 'আমলনামা', আছে সত্য ঘটনা ও জাহিদ হাসান