১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বলী’ দেশে মুক্তি পাচ্ছে শুক্রবার

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির খবরটি জানিয়েছেন সিনেমার প্রযোজক পিপলু আর খান।

‘বলী’ দেশে মুক্তি পাচ্ছে শুক্রবার
‘বলী’ (দ্য রেসলার) সিনেমার দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 10:07 AM

Updated : 26 Aug 2026, 11:45 AM

বিশ্বের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব এবং চলতি বছরে ঢাকা চলচ্চিত্র উৎসবের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘বলী’।

ইকবাল হোসাইন চৌধুরীর পরিচালানায় এই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে শুক্রবার।

সিনেমার প্রযোজক পিপলু আর খান এ খবর জানিয়ে গ্লিটজকে বলেন, “একটু তাড়াহুড়ো করেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।"

তাড়াহুড়োর কারণ কী জানতে চালইলে প্রযোজক বলেন, "আমাদের দেশের প্রেক্ষাগৃহে স্বাধীন চলচ্চিত্র মুক্তি দেওয়া একটু কঠিন, তাছাড়া সামনেই ঈদ। ঈদের সময় এই সিনেমার হল পাওয়াও আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে।

"সিনেমাটি যেহেতু সরকারি অনুদানের, অনেক সময় পার হয়ে গেছে। সরকারি অনুদানের সিনেমার ক্ষেত্রে মুক্তিতেও একটা সময় বেঁধে দেওয়া থাকে। তাই অল্প সময়ের মধ্যেই মুক্তি নিয়ে একটি সিদ্ধান্ত নিয়ে নিতে হয়েছে আমাদের।"

গত বছরের সেপ্টেম্বরে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

'বলী’ নির্মাতা ইকবাল হোসাইন বলছেন, সিনেমায় চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও ‘উপকূলীয় মিথ’ বিশ্বের সামনে তুলে ধরার একটি চেষ্টা করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ‘বলী’ ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয়।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, যাকে সাগরপাড়ের এক ‘খ্যাপাটে জেলের চরিত্রে’ দেখা গেছে।

আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ কয়েকজন।

আরও পড়ুন-

ঢাকা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে 'বলী'

দেশের উৎসবে 'বলী'

বুসান উৎসবে পুরস্কার পেল বাংলাদেশের 'বলী'