২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

রাউজানে যুবদল নেতা খুন: ‘হত্যাকারীদের গ্রেপ্তারে একটু সময় লাগতে পারে’
চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে শনিবার দুপুরে অস্ত্রধারীরা গুলি করে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যা করে। এ ঘটনার ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, তাতে অস্ত্রধারীদের দেখা যায়।