২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু স্টেইনে নির্ভরশীল নয় দক্ষিণ আফ্রিকা

ডেল স্টেইন একাই গুঁড়িয়ে দিতে পারেন যে কোনো দলকে। বাংলাদেশের বিপক্ষে তিনিই হবেন দক্ষিণ আফ্রিকার সেরা অস্ত্র। তবে কোচ রাসের ডমিঙ্গো জানিয়েছেন, তার দল একক কোনো খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 05:40 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

পুরনো খবর:

ব্যাটিং সহায়ক উইকেট চান ইমরুল
‘কঠিন হবে টেস্ট সিরিজ’
সাকিব, তাইজুলের দিকে তাকিয়ে বাংলাদেশ
স্টেইন, মরকেলদের সামলানোর আত্মবিশ্বাস ইমরুলের
টেস্টে ধারাবাহিকতা চায় বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটের সেরা সময়
এক লাফে ৩৫ ধাপ এগোলেন সৌম্য!
পরের ওয়ানডের জন্য ৭ মাস অপেক্ষা বাংলাদেশের
ব্যাটিংয়ে সেরার তালিকায় সৌম্য, তামিম
এবার অবসর মিলছে মাশরাফির

টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজে না খেলা স্টেইনের উপস্থিতিতে টেস্টে অতিথিদের বোলিং আক্রমণের ধার অনেকখানি বেড়েছে। ওয়ানডে সিরিজে হারা দক্ষিণ আফ্রিকা আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলারের দিকেই এবার তাকিয়ে থাকবে। দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিতে পারেন তিনিই।   

শেষ দুই ওয়ানডেতে বাংলাদেশের মাত্র তিনটি উইকেট পান দক্ষিণ আফ্রিকার বোলাররা। বোলিং নিয়ে থাকা দুর্ভাবনার সমাধান হয়ে এসেছেন স্টেইন। তবে দলের সেরা বোলারকে আড়ালেই রাখতে চাইছেন ডমিঙ্গো।  

“টেস্ট দলে যোগ দেওয়া আট খেলোয়াড়ের এক জন হলেন ডেল স্টেইন। আমরা এক খেলোয়াড়ের দল নই। আমাদের ভার্নন ফিল্যান্ডার, মর্নে মরকেলও আছে। রিজা হেনড্রিকস, স্টিয়ান ফন জিলের মতো কয়েক জন তরুণ খেলোয়াড় আছে।”

ওয়ানডে সিরিজে ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি। ডিন এলগারে তার সমাধান দেখছেন ডমিঙ্গো।

“ডিন এলগার আমাদের একজন সাহসী ক্রিকেটার। অভিজ্ঞতার দিক থেকে সে এখনও তরুণ। ঘরোয়া ক্রিকেটে ও দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে সে অনেক রান করেছে। টেস্টে তার কাছ থেকে আমি বড় কিছু আশা করছি।”