২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অবসর মিলছে মাশরাফির

টানা খেলার মধ্যে আছে বাংলাদেশ, তাই নিয়মিত মাঠে নামতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। বারবার চোটের সঙ্গে লড়াই করে ফেরা দেশসেরা এই পেসার এবার পরের চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাচ্ছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 12:46 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

পুরনো খবর:

সামনের চ্যালেঞ্জ নিয়ে সতর্ক মাশরাফি
সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের
সৌম্যর আছে পেরিস্কোপ শট!
অধিনায়কের কাছে ‘অসাধারণ ফেরা’
খ্যাতির বিড়ম্বনায় সৌম্য
মাশরাফির কাছে প্রাপ্তিতে ভরা ম্যাচ
লর্ডসে খেলার স্বপ্ন সৌম্যর
উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না মাশরাফিরা
তামিমের সঙ্গ উপভোগ সৌম্যর
'দলের জন্য ভালো লক্ষণ'

চলতি বছর আর কোনো সীমিত ওভারের ম্যাচ নেই বাংলাদেশের। বছরের বাকি সময়টুকু নিজের যত্ন করার যথেষ্ট সময় পাচ্ছেন মাশরাফি। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানালেন বিরতি তার কতটা প্রয়োজন।   

“আমি অবশ্যই ট্রেনিং করব। চোটে পড়ার পর থেকে সারা বছর আমি একা ট্রেনিং করি। বাইরে অনেক কোচ আছে, ট্রেনার আছে, সেভাবে সেট করব।”

সামনের তিন-চার মাস বিরতি আছে মাশরাফির। এই সময়টায় নিজেকে গড়ে তুলতে চান নড়াইল এক্সপ্রেস। ক্যারিয়ারে এতবার চোটে পড়েছেন আর এতবার ফিরে এসেছেন যে পেসারদের চোট আর পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে খুব ভালো ধারণাই আছে তার।

“আমি নিজেও জানি, আমাকে কিভাবে যত্ন নিতে হবে।”

ভারত সিরিজের আগে এক দুর্ঘটনায় পড়েছিলেন মাশরাফি। শঙ্কাকে পেছনে ফেলে সেই সিরিজে খেলেন এই পেসার। তিনি জানান, সেই দুর্ঘটনার ধাক্কা এখনও সম্পূর্ণ সামলে উঠতে পারেননি তিনি।

“ভারত সিরিজের আগে দুর্ঘটনায় পড়ায় আমার ফিটনেস বা রিদমে একটু সমস্যা হয়ে যায়। প্রায় ১৪ দিন আমি কোনো অনুশীলন করতে পারিনি। এখনও আমি তার ধাক্কা বয়ে বেড়াচ্ছি।”