২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির কাছে প্রাপ্তিতে ভরা ম্যাচ

বাংলাদেশ ম্যাচ জিতেছে, জিতেছে সিরিজ। এই ম্যাচেই আবার ২০০তম উইকেট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক জানাচ্ছেন, দল জিতেছে বলেই মাইলফলকে পৌঁছানোর আনন্দ বেশি করে ছুঁয়ে যাচ্ছে তাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 03:39 AM

Updated : 25 Apr 2022, 01:37 PM

বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২০০ উইকেটের ক্লাবে ঢুকেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি ছাড়াও সহ-অধিনায়ক সাকিব আল হাসান। বিপজ্জনক হয়ে ওঠা ডেভিড মিলার ছিলেন ওয়ানডেতে মাশরাফির দুইশতম শিকার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, দল জিতেছে বলেই ব্যক্তিগত অর্জন উপভোগ করতে পারছেন।

“ব্যক্তিগত কোনো অর্জনের দিনে ম্যাচ না জিতলে খুব খারাপ লাগে। এখন খুব ভালো লাগছে। দুইশ' উইকেট পেয়েছি। যদিও এটা বিশ্ব ক্রিকেটে খুব ছোট একটা রেকর্ড কিন্তু আমার জন্য অনেক বড়। বিশেষ করে আমার জীবনে যেসব প্রতিকূলতার ভেতর দিয়ে এসেছি।”

চোট জর্জর ক্যারিয়ার নিয়ে এতদূর আসা মাশরাফি এখন সতীর্থদের ব্যক্তিগত কোনো অর্জনের দিকে তাকিয়ে, “সাকিব, মুস্তাফিজ...আমার মনে হয় ওদের বিশ্বের সেরাদের মধ্যে ঢোকার সুযোগ আছে। বাকি আরও অনেকেই আছে। আমার মনে হয়, ওরা একটা ভালো রেকর্ডের কাছে যেতে পারে। আমার ভালো লাগছে অবশ্যই। বেশি ভাল লাগছে, ওদের কথা ভেবে, যারা আরও অনেক ভালো করতে পারে।”

পুরনো খবর:

সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের