২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দলের জন্য ভালো লক্ষণ'

টানা চারটি সিরিজ জয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবারের জয়কে বিশেষ কিছু বলে মানছেন বাংলাদেশের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 03:08 AM

Updated : 25 Apr 2022, 01:37 PM

চাপ দারুণভাবেই সামাল দিয়েছে স্বাগতিকরা। বিশেষ করে প্রথম ম্যাচ হারার পরও সিরিজ জেতায় অন্যরকম মজা দেখছেন বাংলাদেশের অধিনায়ক।   

“এভাবে ঘুরে দাঁড়ানো, ভালো দলের জন্যও ভালো লক্ষণ। সব মিলিয়ে আমি খুব খুশি। সব কৃতিত্ব ছেলেদের ও ম্যানেজমেন্টকে দেওয়া উচিত।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার আগে জিম্বাবুয়েকে ৫-০, পাকিস্তানকে ৩-০ ও ভারতকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ।  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় কেন বিশেষ কিছু তার ব্যাখ্যায় মাশরাফি বলেন, “একটা দল যখন হারের ভেতর ঢুকে যায়, বাইরে থেকে অনেক কথাই আসে। আর সেটা দলের মধ্যে কারও কারও জন্য চাপ হয়ে যায়। আমাদের দলের বেশিরভাগের গড় বয়স ২২/২৩, তারা কিভাবে চাপগুলো নেবে এটা একটা ব্যাপার।”

বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। চলতি বছরে এটাই ছিল স্বাগতিকদের শেষ ওয়ানডে। জয় দিয়ে এটি শেষ করতে পারায় খুশি দেশসেরা পেসার মাশরাফি।

পুরনো খবর:

সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের