২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌম্যর আছে পেরিস্কোপ শট!

মহেন্দ্র সিং ধোনির ‘হেলিকপ্টার শট’ বিখ্যাত; তিলকারত্নে দিলশানের আছে ‘দিলস্কুপ’। এবার বিশ্ববাসী দেখল বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকারের ‘পেরিস্কোপ’ শট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 01:22 AM

Updated : 12 Oct 2022, 04:02 PM

পুরনো খবর:

সামনের চ্যালেঞ্জ নিয়ে সতর্ক মাশরাফি
সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের
অধিনায়কের কাছে ‘অসাধারণ ফেরা’
খ্যাতির বিড়ম্বনায় সৌম্য
মাশরাফির কাছে প্রাপ্তিতে ভরা ম্যাচ
লর্ডসে খেলার স্বপ্ন সৌম্যর
উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না মাশরাফিরা
তামিমের সঙ্গ উপভোগ সৌম্যর
'দলের জন্য ভালো লক্ষণ'
দলের জন্য সৌম্যর হতাশা!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ জেতানো ইনিংস খেলার পথে প্রথমবারের মতো পেরিস্কোপ শট খেলেন সৌম্য। আইসিসি তাদের ফেইসবুক পেইজে সেই শটের ছবি শেয়ার করে। তাতেই রাতারাতি আলোচনায় চলে আসে এই শট।

পেস বলে জায়গায় দাঁড়িয়ে, শরীরটা একটু পেছন দিকে নিয়ে কিপারের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন সৌম্য। সংবাদ সম্মেলনে এই ‘আপার কাট’ শট সম্পর্কে জানতে চাইলে সংশোধন করে দেন তিনি, “ওটার মনে হয় আইসিসি একটা নাম দিয়েছে। ওইটা আসলে কিছুই না। বল পেলে খেলে দেই।”

সৌম্য যতই বলুন ‘ওটা কিছু না’ ওই শট খেলা কতটা কঠিন ঠিকই জানেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এই প্রধান নির্বাচকের কাছে সৌম্যর পেরিস্কোপ শট রীতিমত অবিশ্বাস্য। এত সহজে সৌম্য কিভাবে এই শট খেলেন ম্যাচ শেষেও বিশ্বাস হচ্ছিল না তার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়ায় সৌম্য বলেন, “শুনতে ভালো লাগে যে, আমার মাধ্যমে একটা নাম এসেছে। এখনও সবাই জানে না। ভবিষ্যতে অনেকে জানতে পারবে তখন অনেক ভালো লাগবে।”