২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খ্যাতির বিড়ম্বনায় সৌম্য

ক্রিকেট মাঠের সাফল্যে মাঠের বাইরের জীবনও বদলে গেছে সৌম্য সরকারের। সঙ্গী হয়েছে খ্যাতির বিড়ম্বনা। এই জীবনটা তবু উপভোগ করছেন সৌম্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 02:02 AM

Updated : 25 Apr 2022, 01:37 PM

সৌম্যর ওয়ানডে অভিষেক গত ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। আলোয় আসেন তিনি গত বিশ্বকাপে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজে নিজেকে তুলে ধরেছেন বাংলাদেশের ক্রিকেটের নতুন তারকা হিসেবে। আর এই দক্ষিণ আফ্রিকা সিরিজে তো তিনিই সেরা। সব মিলিয়ে গত কয়েক মাসে বদলে গেছে তার জীবন। উঠতি এক ক্রিকেটার থেকে এখন তিনি বাংলাদেশ ক্রিকেটের হালের সবচেয়ে বড় ‘সেনসেশন’।

খ্যাতির হাত ধরে আসে বিড়ম্বনাও। সেটা টের পেতে শুরু করেছেন সৌম্য। তবে পাদপ্রদীপের আলোয় থাকাটা উপভোগও করছেন দারুণ, জানালেন ওয়ানডে সিরিজ শেষে সংবাদ সম্মেলেন।

“পরিবর্তন তো অনেক এসেছে। আগে বাসার সবার সঙ্গে, বন্ধু-বান্ধব সবার সঙ্গে সহজেই ঘুরতে পারতাম। কোথাও বসতে পারতাম। কিন্তু এখন ওটা সহজেই করতে পারছি না। তবে এখন বাইরে গেলে যেটা হয়, সেটাও অনেক উপভোগ করছি।”

পুরনো খবর:

সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের