২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নামিবিয়া ম্যাচ বাংলাদেশের ‘ফাইনাল’!

নামিবিয়ার বিপক্ষে গ্রুপ শীর্ষে ওঠার লড়াইটিকেই বাংলাদেশের জন্য একরকম ‘ফাইনাল ম্যাচ’ মনে করছেন মেহেদি হাসান মিরাজ। এই ম্যাচ জিতলে কোয়ার্টারে-ফাইনালের প্রতিপক্ষ নেপাল; বাংলাদেশ অধিনায়কের মতে সেমি-ফাইনালে ওঠার রাস্তা তাতে সুগম হয়ে যাবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 06:01 PM

Updated : 11 Oct 2022, 07:42 PM

পুরনো খবর:

২৪০ রানই বাংলাদেশের জন্য যথেষ্ট
বাংলাদেশকে ‘ফেভারিট’ মানছে না নামিবিয়া
স্পিনে বাংলাদেশকে নেপালের হুমকি
আরও বড় কিছুর অপেক্ষায় নামিবিয়া
বিশ্বকাপ নয়, সিরিজ খেলছে বাংলাদেশ!
ড্রেসিংরুমের প্রাণ ভোমরা শাওন গাজী!
‘টিম স্পিরিট’ নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে নামিবিয়া
সঞ্জিতের বদলে বাংলাদেশ দলে মোসাব্বেক
নেপালের অনুপ্ররণা বাংলাদেশের বিপক্ষে সেই জয়

যুব বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুটি ম্যাচই জিতেছে বাংলাদেশ ও নামিবিয়া। তবে সমান পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে এখনও পর্যন্ত শীর্ষে নামিবিয়া। রান রেটের হিসাব অবশ্য শেষ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ হওয়ার কথা নয়। মঙ্গলবার বাংলাদেশ ও নামিবিয়া ম্যাচের জয়ী দলই গ্রুপ শীর্ষে থেকে যাবে শেষ আটে।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ের এই গ্রুপের শীর্ষ দলের প্রতিপক্ষ হবে নেপাল। আর গ্রুপ রানার্সআপের প্রতিপক্ষ ভারত। এত আগেই এবারের টুর্নামেন্টের ‘টপ ফেভারিট’ ভারতের মুখোমুখি হওয়া এড়াতে চাইছে বাংলাদেশ-নামিবিয়া দুই দলই।

স্কটল্যান্ডকে হারানোর পর সংবাদ সম্মেলনেই তাই বাংলাদেশ অধিনায়ক মিরাজ খোলাখুলি বলে দিয়েছেন, গ্রুপ শীর্ষে থাকতে মরিয়া বাংলাদেশ।

“গ্রুপের শেষ ম্যাচটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই ম্যাচটি জিততে পারলে কোয়ার্টার-ফাইনাল আমাদের জন্য তুলনামূলক সহজ হবে। বলতে পারেন, সেমি-ফাইনালের রাস্তা একদম ফাঁকা হয়ে যাবে।”

ভারতকে এড়ানোর জন্য নামিবিয়ার বিপক্ষে ম্যাচটিকেই ফাইনালের মতো করে নিচ্ছেন মিরাজরা।

“নামিবিয়ার বিপক্ষে জিতলে কোয়ার্টারে আমরা নেপালকে পাব। হারলে সামনে আসবে ভারত। এই ব্যাপারটি অনেক গুরুত্বপূর্ণ। নামিবিয়ার বিপক্ষে ম্যাচটিকে তাই এক প্রকার ফাইনাল ধরলেই চলে।”

গত প্রায় দেড় বছরে বাংলাদেশ যুব দল শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েকে সিরিজ হারালেও ভারতের সঙ্গে পারেনি। গত নভেম্বরে ভারতে ত্রিদেশীয় টুর্নামেন্টে তিন বার মুখোমুখি হয়ে একটিতেও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ; হেরেছে ৮২ রানে, ৪ উইকেটে ও ৭ উইকেটে।