২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টিম স্পিরিট’ নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে নামিবিয়া

গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে নামিবিয়ার অধিনায়ক ও কোচ জানিয়েছেন, টিম স্পিরিট তাদের এত দূর নিয়ে এসেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 07:10 PM

Updated : 25 Jul 2022, 09:19 PM

স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করে নামিবিয়া। পরের ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে দলটি।

‘এ’ গ্রুপ সেরার লড়াইয়ে এবার দলটির প্রতিপক্ষ বাংলাদেশ। স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আগে এক দল হিসেবেই খেলে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন অধিনায়ক জেন গ্রিন।  

“আমরা একটা দল হিসেবে খেলি। সবাই পরস্পরের জন্য খেলি। সবাই এক হয়ে খেলি।”

দলে সবার অবদান রাখাকেই বড় করে দেখছেন কোচ নর্বার্ট মানিয়ান্ডে।

“আমরা একটা দল হিসেবে খেলি, এটাই সবচেয়ে বড় শক্তি। আমাদের দলটা খুব চনমনে, ফুরফুরে। সবাই একতাবদ্ধ। সবাই পরস্পরের সাফল্য উপভোগ করে। আর আমরা একজনের ওপর নির্ভর করি না। অনেকে ভালো খেলেছে, অনেকে এখনও পারেনি। আমি নিশ্চিত করে বলতে পারি, যে কোনো সময় ওরা জ্বলে উঠবে।”

পুরনো খবর:

নামিবিয়া ম্যাচ বাংলাদেশের ‘ফাইনাল’!
২৪০ রানই বাংলাদেশের জন্য যথেষ্ট
বাংলাদেশকে ‘ফেভারিট’ মানছে না নামিবিয়া
স্পিনে বাংলাদেশকে নেপালের হুমকি
আরও বড় কিছুর অপেক্ষায় নামিবিয়া
বিশ্বকাপ নয়, সিরিজ খেলছে বাংলাদেশ!
ড্রেসিংরুমের প্রাণ ভোমরা শাওন গাজী!
সঞ্জিতের বদলে বাংলাদেশ দলে মোসাব্বেক
নেপালের অনুপ্ররণা বাংলাদেশের বিপক্ষে সেই জয়