২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৪০ রানই বাংলাদেশের জন্য যথেষ্ট

বাংলাদেশের বোলারদের ওপর অনেক আস্থা সালেহ আহমেদ শাওনের। বাঁহাতি এই স্পিনার জানিয়েছেন, ব্যাটিং সহায়ক উইকেটেও ২৪০ রান নিয়ে লড়াই করতে পারবেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 06:42 PM

Updated : 11 Oct 2022, 07:42 PM

পুরনো খবর:

নামিবিয়া ম্যাচ বাংলাদেশের ‘ফাইনাল’!
বাংলাদেশকে ‘ফেভারিট’ মানছে না নামিবিয়া
স্পিনে বাংলাদেশকে নেপালের হুমকি
আরও বড় কিছুর অপেক্ষায় নামিবিয়া
বিশ্বকাপ নয়, সিরিজ খেলছে বাংলাদেশ!
ড্রেসিংরুমের প্রাণ ভোমরা শাওন গাজী!
‘টিম স্পিরিট’ নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে নামিবিয়া
সঞ্জিতের বদলে বাংলাদেশ দলে মোসাব্বেক
নেপালের অনুপ্ররণা বাংলাদেশের বিপক্ষে সেই জয়

টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশের কোচ-খেলোয়াড়রা বলে আসছেন, এবারের টুর্নামেন্টে বোলিং বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির দিক। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে বোলারদের ওপর আস্থা আরও বেড়েছে।
 
নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে সেই আস্থা থাকার কথাই জানালেন শাওন, “আমাদের যে বোলিং আক্রমণ, তাতে আমরা আশা করি যে কোনো উইকেটে ২৪০ রান আমাদের জন্য অনেক। যে কোনো উইকেটে, যত ভালো ব্যাটিং উইকেট হোক, আমাদের বিপক্ষে ২৪০ তাড়া করা প্রতিপক্ষ দলের জন্য অনেক কঠিন হবে।”
 
কাউকে খাটো করতে রাজি নন শাওন। তবে নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে সহজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণ।
 

“আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে অন্য কেউ পাত্তা পাবে না। আত্মবিশ্বাস আসে নিজের কাছ থেকেই। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি। আমরা অনেক ভালো টিম মেট। সবাই ভালো করছি মাঠে, সব মিলিয়েই বিশ্বাস আসে।” নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে ৭ উইকেটে ২৪০ রান করে স্বাগতিকরা। আট বল বাকি থাকতে গত আসরের চ্যাম্পিয়নদের ১৯৭ রানে গুটিয়ে দেন মেহেদি হাসান মিরাজরা। স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ৬ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ। সুপার লিগ নিশ্চিত করার পথে ১১৪ রানের বড় জয় পায় তারা। বোলারদের দাপটে ৪৭.২ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।