২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ উইকেটের ওভার ঘুরিয়ে দিয়েছে ম্যাচ

টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় শুরুটা ভালো হয়েছিল দক্ষিণ আফ্রিকার। থিতু হয়ে তারা ফিরে গেলেও বড় সংগ্রহ গড়ার পথেই ছিল অতিথিরা। কিন্তু এক ওভারে তিন উইকেট নিয়ে সব কিছু এলোমেলো করে দেন মুস্তাফিজুর রহমান। এই ওভারটিকেই প্রথম দিনের খেলার ‘টার্নিং পয়েন্ট’ বলে উল্লেখ করেছেন প্রোটিয়া ব্যাটসম্যান টাম্বা বাভুমা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 09:24 PM

Updated : 12 Oct 2022, 04:04 PM

পুরনো খবর:

গতি বাড়ানোর চেষ্টায় মুস্তাফিজ
‘বিশ্বমানের’ মুস্তাফিজকে পড়তে পারেনি প্রোটিয়ারা
কৃতিত্ব শহীদেরও
হ্যাটট্রিকের তৃতীয় সুযোগ হাতছাড়ায় হতাশ নন মুস্তাফিজ
ইচ্ছে করেই কাটার কম দিয়েছেন মুস্তাফিজ
আমলার উইকেটে রোমাঞ্চিত মুস্তাফিজ
‘উইকেট বদলায়নি’
টেস্ট অভিষেকটাই এগিয়ে রাখছেন মুস্তাফিজ
কোচের পরামর্শে বিরতির পর মুস্তাফিজের বদলে যাওয়া
বোলারদের দাপটে বাংলাদেশের দিন
এই নিয়ে তৃতীয়বার পারল বাংলাদেশ
টেস্ট অভিষেকেও দুর্দান্ত মুস্তাফিজ
মুস্তাফিজের টেস্ট অভিষেক

দ্বিতীয় সেশনে স্বাগতিকদের আঁটসাঁট বোলিংয়ে রানের জন্য রীতিমত লড়াই করতে হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। তৃতীয় সেশনের শুরুতে চাপ কাটাতে একটু আক্রমণাত্মক খেলার চেষ্টা করে অতিথিরা।

মুস্তাফিজের করা সেই সেশনের প্রথম ওভারে একটা চার হাঁকান হাশিম আমলা। তাইজুল ইসলামের করা পরের ওভারে একটি চার আদায় করে নেন বাভুমা। পরপর দুই ওভারে চার এলেও দমে যায়নি স্বাগতিকরা। চাপ ধরে রাখে তারা, যার সুফল পেয়ে যায় পরের ওভারেই।  

দক্ষিণ আফ্রিকার ইনিংসর ৬০তম ওভারে অতিথিদের স্বপ্ন গুঁড়িয়ে দেন মুস্তাফিজ। চার বলের মধ্যে আউট করেন হাশিম আমলা, জেপি দুমিনি ও কুইন্টন ডি কককে।

৩ উইকেটে ১৭৩ রান থেকে ১৭৬/৬-এ পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ২৪৮ রানে অলআউট হয়। অথচ ১ উইকেটে ১৩৬ রানের ভালো শুরুতে ছিল অনেক বড় স্কোরের ইঙ্গিত।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাভুমা জানান, মুস্তাফিজের সেই ওভারটিই ব্যবধান গড়ে দেয়।

“এক ওভারে তিন উইকেট অবশ্যই টার্নিং পয়েন্ট। তখন থেকে আমরা গতি হারাতে শুরু করি। ওরাও আমাদের ওপর চাপ বাড়াতে থাকে। আমরা সেখান থেকে ঘুরে দাড়াতে পারিনি। মুস্তাফিজের ওভারটি ছিল দুর্দান্ত।”

সর্বোচ্চ ৫৪ রান করা বাভুমা চেষ্টা করেছিলেন কিন্তু দলকে বড় সংগ্রহ এনে দিতে। এই মিডল অর্ডার ব্যাটসম্যানকেও ফেরানোর কৃতিত্ব মুস্তাফিজের।

“আমরা মোমেন্টাম গড়ার চেষ্টা করেও পারিনি। মানসিকভাবেও হয়ত যথেষ্ট শক্ত ছিলাম না। এসব ক্রিকেট হতেই পারে। আজ আমরা পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।”

মুস্তাফিজ ৩৭ রানে নেন ৪ উইকেট। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করে বাংলাদেশ।