২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃতিত্ব শহীদেরও

উইকেট না পেলেও দারুণ বোলিংয়ের জন্য মোহাম্মদ শহীদের প্রশংসা করেছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের মতে, বোলিং আক্রমণে বড় একটি ভুমিকা ছিল তার সতীর্থের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 12:50 PM

ক্রিকেট ম্যাচের স্কোরকার্ড কখনও কতটা ভুল বোঝাতে পারে, সেটির প্রমাণ যেন চট্টগ্রাম টেস্টের প্রথম দিন। স্কোরকার্ড বলছে, বাংলাদেশের বোলারদের মধ্যে উইকেট পাননি একমাত্র শহীদই। এক হিসেবে দিনের অন্যতম সেরা বোলার ছিলেন কিন্তু এই পেসারই। ১৭ ওভারের মধ্যে ৯টিই নিয়েছেন মেডেন, এক পর্যায়ে মেডেন নিয়েছেন টানা ৭ ওভার। বোলিং মেশিনের মতো এক জায়গায় বল ফেলে গেছেন।

লাঞ্চের পর শহীদ ও জুবায়ের দুই পাশ থেকে চেপে ধরাতেই গতি হারায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। টানা উইকেট হারিয়ে শেষ পর্যন্ত গুটিয়ে যায় ২৪৮ রানে।

দিনের সবচেয়ে দুর্ভাগা বোলারও ছিলেন শহীদ। ইমরুল কায়েস স্লিপে দুটি ক্যাচ মিস করেছেন তার বলে। এছাড়া বেশ কবার অল্পের জন্য ব্যাটের কানা ছোঁয়নি বল।

স্কোরকার্ড শহীদের বোলিংকে মূল্যায়ন করতে পারেনি। তবে দিন শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজের কণ্ঠে ঠিকই উঠে এসেছে বোলিং জুটির মূল্যায়ন।

“শহীদ ভাই অসাধারণ বোলিং করেছে। একটা পাশ থেকে চাপে রেখেছে ওদের। পুরো দলই আসলে দারুণ বোলিং করেছে।”

পুরনো খবর:

আমলার উইকেটে রোমাঞ্চিত মুস্তাফিজ
‘উইকেট বদলায়নি’
টেস্ট অভিষেকটাই এগিয়ে রাখছেন মুস্তাফিজ
কোচের পরামর্শে বিরতির পর মুস্তাফিজের বদলে যাওয়া
বোলারদের দাপটে বাংলাদেশের দিন
এই নিয়ে তৃতীয়বার পারল বাংলাদেশ
টেস্ট অভিষেকেও দুর্দান্ত মুস্তাফিজ
মুস্তাফিজের টেস্ট অভিষেক
অনন্য শতক হলো না ডি ভিলিয়ার্সের