২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গতি বাড়ানোর চেষ্টায় মুস্তাফিজ

বলে নিয়ন্ত্রণ খুব ভালো, আছে মারাত্মক অস্ত্র কাটার; আরও ভয়ঙ্কর হয়ে উঠতে মুস্তাফিজুর রহমানের এখন দরকার একটু গতি। সেই গতি বাড়াতে কঠোর পরিশ্রম করে চলেছেন এই বাঁহাতি পেসার।  

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 08:16 PM

Updated : 12 Oct 2022, 04:04 PM

পুরনো খবর:

কৃতিত্ব শহীদেরও
ইচ্ছে করেই কাটার কম দিয়েছেন মুস্তাফিজ
আমলার উইকেটে রোমাঞ্চিত মুস্তাফিজ
‘উইকেট বদলায়নি’
টেস্ট অভিষেকটাই এগিয়ে রাখছেন মুস্তাফিজ
কোচের পরামর্শে বিরতির পর মুস্তাফিজের বদলে যাওয়া
বোলারদের দাপটে বাংলাদেশের দিন
এই নিয়ে তৃতীয়বার পারল বাংলাদেশ
টেস্ট অভিষেকেও দুর্দান্ত মুস্তাফিজ
মুস্তাফিজের টেস্ট অভিষেক
অনন্য শতক হলো না ডি ভিলিয়ার্সের

গত এপ্রিলে পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি অভিষেকের সময় মুস্তাফিজের গতি ছিল ১৩০ কিলোমিটারের আশেপাশে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বোলিং করার সময় স্পিড গানে এই ১৯ বছর বয়সী পেসারের গতি ১৪০ কিলোমিটারের আশেপাশে উঠেছে।

স্পিড গানের নির্ভুলতা নিয়ে কিছুটা সংশয় সব সময়ই থাকে। তবে মুস্তাফিজের যে গতি বেড়েছে, তা খালি চোখেই বোঝা গেছে।

এখনই তরুণ মুস্তাফিজকে টেস্টের আঙ্গিনায় ঠেলে দেওয়া নিয়ে অনেকের মনেই প্রশ্ন, সংশয় ছিল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে সেই সংশয়, শঙ্কা অনেকটাই কেটেছে।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে ৩৭ রানে চার উইকেট নেওয়া মুস্তাফিজ গতি বাড়াতে কঠোর পরিশ্রম করে যাওয়ার কথা জানান।

“নিয়মিত জিম করছি। অনুশীলন করছি। হাই পারফরম্যান্স দলে থাকার সময়ও কাজ করেছি।”

এর আগে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছিলেন, সব সময় নিজের যত্ন নেন মুস্তাফিজ। নিয়মিত জিম করে নিজেকে সুগঠিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তরুণ। সেই পরিশ্রমেরই ফসল পেতে শুরু করেছেন তিনি।

৬ ওয়ানডেতে ১৮ উইকেট নেওয়া মুস্তাফিজের স্লোয়ারও কম মারাত্মক অস্ত্র নয়। গতি আরও বাড়লে এই স্লোয়ার হয়ে উঠতে পারে আরও বিধ্বংসী।

প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করে বাংলাদেশ।